"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

হোলির ছুটিতে বাড়ি ফিরতেই আত্মঘাতী MBA ছাত্রী

Share

নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ গতকাল গ্রেটার নয়ডা ওয়েস্টের বিসরাখ থানা এলাকার একটি বহুতল আবাসনের তেরো তলার বারান্দা থেকে এক পড়ুয়া ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়। মৃতার নাম শিবিকা ঠাকরাল। বয়স ২৫ বছর। পাঞ্জাবের মোহালিতে MBA পড়ত। এই ঘটনাকে কেন্দ্র করে আবাসন চত্বরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

পরিবার সূত্রে খবর, শিবিকা পাঞ্জাবে পড়াশোনার পাশাপাশি চাকরীও করত। তবে হোলির ছুটি কাটাতে মা-বাবার সাথে গ্রেটার নয়ডার বাড়িতে এসেছিল। সোমবার রাতেরবেলা পরিবারের সকলের সাথে বসে ডিনারও করেছে। তাকে দেখে অস্বাভাবিক কিছু মনেও হয়নি। পরদিন আবাসনের নিরাপত্তারক্ষীদের কাছ থেকেই পরিবারের সদস্যরা প্রথম জানতে পারেন, শিবিকা ফ্ল্যাটের বারান্দা থেকে নীচে ঝাঁপ দিয়েছে। ঘটনাস্থলেই মৃত্যু হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

কিন্তু ঘটনাস্থল থেকে কোনো সুইসাইড নোট উদ্ধার হয়নি। আপাতত পুলিশ এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। পাশাপাশি আবাসনের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। আর এই ঘটনার ঠিক আগে শিবিকা কারোর সাথে কথা বলেছিল কিনা, তাও জানার চেষ্টা চলছে। যদিও এখনো পরিবারের তরফে থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পকে জানা যাবে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930