"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

আজ থেকে বাতিল বহু ট্রেন

Share

চয়ন রায়ঃ কলকাতাঃ নৈহাটি স্টেশনে রেলসেতু রক্ষণাবেক্ষণের কাজ চলার জন্য আজ রাতেরবেলা ১০টা থেকে আগামীকাল রবিবার রাতেরবেলা ৯টা অবধি শিয়ালদহ মেন শাখায় একাধিক ট্রেন বাতিল থাকবে। শিয়ালদহ-নৈহাটি, শিয়ালদহ-রানাঘাট ও শিয়ালদহ-শান্তিপুর সেকশনে এক জোড়া করে ট্রেন বাতিল থাকবে।

আগামীকাল শিয়ালদহ এবং নৈহাটির মধ্যে পাঁচ জোড়া ট্রেন বাতিল থাকবে। শিয়ালদহ ও রানাঘাটের মধ্যে তিন জোড়া ট্রেন বাতিল থাকবে। শিয়ালদহ এবং ব্যারাকপুরের মধ্যে দুই জোড়া লোকাল ট্রেন বাতিল থাকবে।


আর শিয়ালদহ-শান্তিপুর, শিয়ালদহ-কৃষ্ণনগর, শিয়ালদহ-গেদে এবং দমদম-ব্যারাকপুরের মধ্যে এক জোড়া করে লোকাল ট্রেন বাতিল থাকবে। এছাড়াও ওই দিন অন্তত তিন জোড়া লোকাল ট্রেনের যাত্রাপথ ব্যারাকপুর পর্যন্ত সংক্ষিপ্ত করা হয়েছে।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31