"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

উপত্যকায় খাদে গাড়ি উল্টে মৃত্যু হলো বহু সেনার

Share

নিজস্ব সংবাদদাতাঃ জম্মু-কাশ্মীরঃ জম্মু-কাশ্মীরে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু একাধিক সেনা জওয়ানের। কাশ্মীরের ডোডা জেলায় খাদে পড়ে গিয়েছে সেনার একটি গাড়ি। বৃহস্পতিবারের এই ঘটনায় এখনও পর্যন্ত ১০ জন জওয়ানের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর। একাধিক জওয়ান গুরুতর জখম হয়েছেন বলে সংবাদমাধ্যম সূত্রের খবর। ডোডা জেলায় খান্নি টপে ভাদেরওয়া-চাম্বা রোডের উপর এই দুর্ঘটনা ঘটেছে। পিটিআই সূত্রের খবর, উদ্ধারকাজ শুরু হয়েছে।

সেনা ও পুলিশের যৌথ বাহিনী উদ্ধারকাজ শুরু করেছে। পিটিআই সূত্রের খবর, প্রথমে ৪ জনের দেহ উদ্ধার হয়। পরে ৬ জন চিকিৎসা চলাকালীন মারা যান। মোট মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ১০। পিটিআইকে স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, ওই দুর্ঘটনায় ১১ জন জওয়ান গুরুতর ভাবে জখম হয়েছেন। তাঁদের মধ্যে ১০ জনকে এয়ারলিফট করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। একজন ভাদেরওয়া সাব-ডিস্ট্রিক্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা সেনা জওয়ানদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। দুর্ঘটনায় জওয়ানদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930