"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

প্রবল ঝড়-বৃষ্টিতে গাছ ভেঙে বন্ধ বহু রাস্তা, তবে এখনো জারি রয়েছে দুর্যোগের সতর্কতা

Share

রায়া দাসঃ কলকাতাঃ সকালবেলা থেকেই ভ্যাপসা গরমে নাজেহাল শহরবাসী। কিন্তু দুপুরবেলা ২টো নাগাদ আচমকা আকাশ কালো মেঘে আচ্ছন্ন হয়ে গেল। এরপরই তুমুল বজ্রপাত সহ বৃষ্টি। সাথে বেপরোয়া হাওয়া। কলকাতার বিভিন্ন জায়গায় দুর্যোগ শুরু হয়। বিভিন্ন জায়গায় ভেঙে পড়ে গাছ। জওহরলাল নেহরু রোডে বিধান মার্কেটের সামনে রাস্তার উপরে আড়াআড়ি ভাবে উপড়ে পড়ে গাছ। Many roads are blocked due to uprooted trees caused by severe storms and heavy rain but the disaster warning is still in effe

আবহাওয়া দপ্তর দুপুরবেলা ২টো ৪০ থেকে পরবর্তী ২-৩ ঘণ্টার জন্য কলকাতা, হাওড়া, হুগলী, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়ায় ঝড়-বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। কমলা সতর্কতা পুরুলিয়াতেও। তীব্র বৃষ্টির সঙ্গে বজ্রপাত, দমকা বাতাসের পূর্বাভাস শুনিয়েছে। বাতাসের গতি ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার থাকবে। যেহেতু বজ্রপাতের সতর্কতা রয়েছে, তাই সকলকে নিরাপদ জায়গায় থাকার পরামর্শও দেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, পাঞ্জাব থেকে বিহার পর্যন্ত বিস্তৃত মৌসুমি অক্ষরেখা হরিয়ানা ও উত্তরপ্রদেশের উপরে অবস্থান করছে। একই সঙ্গে পূর্ব বিহার থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূল পর্যন্ত সক্রিয় রয়েছে একটি নিম্নচাপ।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031