"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

হোটেলে আগুন লেগে আটকে পড়েছেন বহু আবাসিক

Share

নিজস্ব সংবাদদাতাঃ লখনউঃ আজ সকালবেলা লখনউয়ের হজরতগঞ্জ এলাকায় গোমতি নদীর কাছে একটি বিলাসবহুল পাঁচ তলা হোটেলের চার তলাতেই ভয়াবহ আগুন লাগার জেরে হোটেলের আবাসিকরা আটকে পড়েছেন। আগুন লেগে হোটেলের চারিদিক কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে।

এই ঘটনার প্রায় সঙ্গে সঙ্গেই দমকল বিভাগকে খবর দেওয়া হয়। দমকল কর্মীরা ঘটনাটির খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। এছাড়া উদ্ধারকারীরা ভিতরে আটকে থাকা বেশ কয়েক জন আবাসিককে জানলা ভেঙে উদ্ধার করার চেষ্টা করছেন।


এমনকি হোটেলের জানলা দিয়ে অচেতন আবাসিকদের পা টেনে বের করতেও দেখা যায়। উল্লেখ্য যে, লখনউয়ের এই হোটেলটি শহরের প্রাণকেন্দ্রে। এখান থেকে খুব কাছেই সিকন্দর বাগ, ছত্তর মঞ্জিল প্যালেস ও নবাব ওয়াজেদ আলি শাহ জুলজিকাল গার্ডেনের মতো বিভিন্ন ভ্রমণকেন্দ্র রয়েছে।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728