"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

সাতসকালে ৫.২ মাত্রায় কেঁপে উঠলো দেশের একাধিক জায়গা

Share

ব্যুরো নিউজঃ আফগানিস্তানঃ আজ ভোরবেলা অর্থাৎ ভারতীয় সময় ৭টা ৩০ মিনিট নাগাদ আফগানিস্তানের একাধিক এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূকম্পনের মাত্রা ৫.২ ছিল। মাত্র একদিন আগেই আফগানিস্তানের ফৈজাবাদে ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ভূকম্পনের তীব্রতার মাত্রা ৪.৪ ছিল।

ভূকম্পনটি ফৈজাবাদের দক্ষিণ-পূর্বে প্রায় ১৮০ কিলোমিটার গভীরে ছিল। তবে ভূমিকম্পে ক্ষয়-ক্ষতির তথ্য পাওয়া যায়নি। আবার রবিবার সকালেই আফগানিস্তানে ভূকম্পন অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রের খবর, রিখটার স্কেলে ভূকম্পনের তীব্রতা ৪.৮ মাত্রার ছিল। আর ১৫০ কিলোমিটার গভীরে হয়েছিল।


প্রসঙ্গত, অক্টোবর মাসে আফগানিস্তানে একের পর এক ভূমিকম্পে চার হাজারের বেশী মানুষ মারা গিয়েছেন। দুই হাজারের বেশী ঘর-বাড়ি ধসে গিয়েছে। এরপর থেকে এখনো অবধি আফগানিস্তান বেশ কয়েকবার ভূকম্পনে কেঁপে উঠেছে।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31