"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

ফুচকা খেয়েই অসুস্থ বহু এলাকাবাসী

Share

নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ ফুচকার দোকানে গিয়ে নাতি নাতনিরা ফুচকা খেতে আবদার করায় ৭০ বছর বয়সী মইজন বিবি সেই আবদার ফেলতে পারেননি। তাই কয়েকটা ফুচকাও খান। এরপর রাতেরবেলা থেকে অসুস্থ হয়ে পড়লে রবিবার দুপুরবেলা হাসপাতালে ভর্তি করতে হয়।

কিন্তু বেলা যত বাড়তে থাকে অসুস্থের সংখ্যাও বাড়তে থাকলে ডোমকলের গাড়াবাড়িয়া, মালতিপুর ও সারাংপুর এলাকার অনেক বাসিন্দাই ডোমকল মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। অনেকের পেটে ব্যথা, বমির পাশাপাশি জ্বরও আসে। অসুস্থদের মধ্যে শিশু, কিশোর, মহিলা এবং বৃদ্ধাও আছেন।


ব্লক স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যা অবধি ৫৪ জন রোগী ওই হাসপাতালে চিকিৎসা করিয়েছেন। আর ১৮ জন চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন। এছাড়া নয় জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। অসুস্থরা প্রত্যেকেই একই জায়গা থেকে ফুচকা খেয়েছিলেন বলে দাবী করা হচ্ছে।


এই ঘটনায় ফুচকা বিক্রেতা সইদুল জানিয়েছেন, ‘‘পরিচ্ছন্নতা বজায় রেখেই ফুচকা তৈরী করি। দীর্ঘদিন ধরে এই ব্যবসা করছি এমন ঘটনা ঘটেনি। আমিও বুঝতে পারছি না এরকম হয়েছে কেন।’’


গতকাল ওই গ্রামে চিকিৎসকদের একটি দল নমুনা সংগ্রহ করতে গিয়েছিলেন। এই ঘটনাটিকে কেন্দ্র করে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31