"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

জামুড়িয়া- রানীগঞ্জের বহু কারখানাকে পাঠানো হলো ৫০০ কোটির জরিমানার নোটিশ

Share

নিজস্ব সংবাদদাতাঃ রানীগঞ্জঃ কারখানায় বেআইনী নির্মাণের জন্য আসানসোল পুরনিগম জামুড়িয়া-রানীগঞ্জের এগারোটি কারখানাকে জরিমানার নোটিশ করেছে। জরিমানার পরিমাণ পাঁচশো কোটি। এলাকায় গিয়ে দেখা যায় কারখানাগুলির জেরে এলাকাবাসীরা দূষণে নাজেহাল হয়ে পড়েছেন। ফলে কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ প্রকাশ্যে আসছে।

অভিযোগ, ‘‘একাধিক কারখানার ভেতর নদ ঢুকিয়ে নেওয়া হয়েছে। এই দূষণের জেরে নদীর রং লাল। আর নদীও নালায় পরিণত হয়েছে। কারখানাগুলির বর্ধিত অংশ এলাকার নীল বন দখল করে হয়েছে। দূষণের কারণে ঘর-বাড়ি সহ ঐতিহাসিক জায়গাগুলি নষ্ট হয়ে পড়েছে। স্পঞ্জ আয়রন কারখানা শ্মশানঘাট দখল করে রেখেছে। সরকারী পাকা রাস্তা কারখানার ভেতর ঢুকে পড়েছে। এক-একটি কারখানার বিরুদ্ধে ভিন্ন ভিন্ন অভিযোগ সামনে আসছে। কিন্তু জামুড়িয়া ‘চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ’ কর্তৃপক্ষের পক্ষেই দাঁড়ান।


তাঁদের দাবী, ‘‘এই শিল্প তালুক তৈরী হওয়ার পর জামুড়িয়া আর্থ সামাজিক অবস্থার পরিবর্তন হয়েছে। কিছু ভুল ত্রুটি থাকতে পারে। কারখানাগুলির বর্ধিত অংশ নির্মাণে হয়তো প্ল্যান পাশ করা হয়নি। তবে তাতে একদিনে হয়নি। যে পরিমাণ জরিমানা দাবী করা হয়েছে তা মাফ করা উচিত।’’ এদিকে, এলাকাবাসীদের দাবী, ‘‘পাঁচশো কোটির জরিমানা নয়, এই কারখানাগুলির বিরুদ্ধে হাজার কোটি টাকা জরিমানার নোটিশ করা উচিত। শুধু আসানসোল পুরোনিগম নয়, বনদপ্তর, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ, বিডিও ডিএম সবার তাদের বিরুদ্ধে জরিমানা নোটিশ করা উচিত।’’


জামুড়িয়া চেম্বার ইন্ডাস্ট্রির সভাপতি জয়প্রকাশ দোকানিয়া জানান, ‘‘জামুড়িয়ায় এতো কারখানা। জামুড়িয়াকে সরকারী শিল্প তালুক ঘোষণা করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আবেদন করা হয়েছিল। কিন্তু তিনি সাড়া দেননি। এই এলাকায় এত শিল্প গড়ে উঠছে ঠিকই। তবে এখানে ল্যান্ড ব্যাঙ্ক নেই। বসতি, বাস্তু জমি ও দেবত্ব সম্পত্তি রয়েছে। তাই এতো শিল্প সম্প্রসারণ করতে গিয়ে কোথাও হয়তো ভুল ত্রুটি হয়ে যাচ্ছে।’’


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930