"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

এবার ভূমিকম্পে কেঁপে উঠলো মণিপুর সহ উত্তর-পূর্বের অন্যান্য রাজ্য

Share

নিজস্ব সংবাদদাতাঃ মণিপুরঃ আজ ভোর রাতে আচমকা মণিপুর মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল। রিখটার স্কেলে ভূকম্পনের মাত্রা ৫.২ ছিল। আবার আসামের গুয়াহাটি সহ উত্তর-পূর্বের অন্যান্য রাজ্যেও ভুকম্পন অনুভূত হয়েছে। Manipur and other North-Eastern states trembled in an earthquake this tim

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রের খবর, ভারতীয় সময় ভোর ৫টা ৫৯ মিনিট ৩৩ সেকেন্ডে এই ভূমিকম্প অনুভূত হয়। ভূকম্পনের কেন্দ্রস্থল মাটির প্রায় ৬২ কিলোমিটার গভীরে ছিল। আর এপিসেন্টার মণিপুরের কামজং এলাকা ছিল। মণিপুর, গুয়াহাটি সহ উত্তর-পূর্ব ভারতের আরো বেশ কয়েকটি এলাকায় ভূকম্পন অনুভূত হয়। কম্পন টের পাওয়া গিয়েছে নাগাল্যান্ড, অসম ও মেঘালয়েও।

এর জেরে উত্তর-পূর্ব ভারতের ওই সব রাজ্যের বাসিন্দারা আতঙ্কিত হয়ে বাড়িঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন। তবে এখনও কোনও জেলা থেকেই ক্ষয়ক্ষতির খবর মেলেনি। প্রশাসন পরিস্থিতির উপর নজর রাখছে এবং প্রয়োজনে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। উত্তর-পূর্ব ভারত ভূমিকম্পপ্রবণ অঞ্চল হওয়ায় এ ধরনের কম্পন নতুন নয়, তবুও প্রতিটি ঘটনার পরই সতর্কতা জারি করা হয়। প্রসঙ্গত, সোমবার সকাল ৮টা ৩২ মিনিটে উত্তরাখণ্ডের পাউরি গাড়োয়াল এলাকাতেও মৃদু ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031