"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

ডিম নিতে গিয়ে কুমিরের আক্রমণে মৃত্যু হলো ১ বৃদ্ধের

Share

ব্যুরো নিউজঃ কম্বোডিয়াঃ কম্বোডিয়ার সিম রিপ শহরে একটি কুমিরের খাঁচার মধ্যে পড়ে গেলেন ৭২ বছর বয়সী এক জন বৃদ্ধ। এরপর মোট চল্লিশটি কুমির মিলে ওই বৃদ্ধের দেহ ছিন্নভিন্ন করে দিল।

সূত্রের খবর, সিম রিপ শহরে কুমিরের একটি খামার রয়েছে। সেখানে খাঁচার মধ্যে ডিম পড়েছিল। তাই ওই বৃদ্ধ ডিম নিতেই গিয়ে একটি কুমিরকে লাঠি নিয়ে সরানোর চেষ্টা করতেই কুমিরটি ওই লাঠিটি ধরে টান দেয়। ফলে তিনি খাঁচার মধ্যে পড়ে যেতেই খাঁচায় থাকা সব কুমির ওই বৃদ্ধের উপর ঝাঁপিয়ে পড়ে দেহ ছিন্নবিচ্ছিন্ন করে দেয়।


এর জেরে ওই বৃদ্ধের ঘটনাস্থলেই মৃত্যু হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে ওই বৃদ্ধের দেহ উদ্ধার করতেই দেখা যায় তার সারা শরীরে কুমিরের কামড়ানোর চিহ্ন রয়েছে। একটা হাতও খেয়ে নিয়েছে।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031