"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

লোন অ্যাপের মাধ্যমে প্রতারণার জেরে আটক চক্রের মূলচক্রী

Share

চয়ন রায়ঃ কলকাতাঃ লোন অ্যাপের মাধ্যমে কলকাতার এক বাসিন্দাকে ঠকানোর অভিযোগে মুম্বই থেকে গ্রেফতার হলেন দুবাইয়ের বাসিন্দা সোনিয়া খারাটমল।

কলকাতা পুলিশ সূত্রে খবর, চলতি বছরের শুরুতে কলকাতার এক বাসিন্দার সাথে লোন অ্যাপের মাধ্যমে প্রতারণা করার অভিযোগ ওঠে এক চক্রের বিরুদ্ধে। পরে অভিযোগকারীর ফোন থেকে নেওয়া তথ্যের ভিত্তিতে তাকে ব্ল্যাকমেলও করা হয়। আর টাকা না দিলে সমস্ত তথ্য ফাঁস করে দেওয়ার হুমকি দেওয়া হয়।


এরপর অভিযোগকারী পুলিশের দ্বারস্থ হন। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে একটি বড়ো চক্রের সন্ধান পায়। বেশ কয়েকটি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে কোটি কোটি টাকার লেনদেনের তথ্যও হাতে উঠে আসে। পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু সহ সারা দেশে এই ঘটনায় যুক্ত নয় জনকে গ্রেফতারও করা হয়। আর অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে মূলচক্রী হিসাবে সোনিয়ার নাম উঠে আসে।


/

গত ছয় মাস ধরে তিনি দুবাইয়ে। ডিসি সাইবার ক্রাইমের অনুরোধে জুলাই মাসে সোনিয়ার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করা হয়। তারপর বৃহস্পতিবার বোনের বিয়েতে যোগ দিতে মুম্বইয়ে আসতেই কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগ সোনিয়াকে আটক করে। ওই দিনই তাকে অন্ধেরির এক আদালতে পেশ করা হলে অভিযুক্ত সোনিয়াকে কলকাতায় নিয়ে আসার বন্দোবস্ত করা হয়েছে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930