"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

এক ঝলকে দেখে নিন মন্ত্রীসভার নতুন মন্ত্রীদের তালিকা

Share

নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ বৃহস্পতিবার সকাল থেকেই কেন্দ্রের মন্ত্রীসভার দিকেই রাজনৈতিক মহলের নজর ছিল। বিকেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন মন্ত্রীসভাকে নিয়ে বৈঠকে বসেছিলেন। নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় প্রধান চার মন্ত্রকের কোনো পরিবর্তন আসছে না। আর প্রধানমন্ত্রী নিজেই পরমাণু শক্তি, মহাকাশ গবেষণা মন্ত্রকের দায়িত্ব সামলাবেন।

এছাড়া বাংলা থেকে দুই সাংসদ অর্থাৎ শান্তনু ঠাকুর ও সুকান্ত মজুমদারকে মন্ত্রীসভায় রাখা হয়েছে। শান্তনু ঠাকুরকে করা হয়েছে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী এবং সুকান্ত মজুমদারকে করা হয়েছে শিক্ষা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী। নরেন্দ্র মোদীর নতুন মন্ত্রীসভায় মোট ত্রিশ জন ক্যাবিনেট মন্ত্রী থাকছেন। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী পাঁচ জন আর ছত্রিশ জন প্রতিমন্ত্রী থাকছেন।


এবার এক ঝলকে দেখে নেওয়া যাক কে কোন পদে রয়েছেন। প্রতিরক্ষা মন্ত্রী- রাজনাথ সিং। স্বরাষ্ট্র মন্ত্রী ও সমবায় মন্ত্রী- অমিত শাহ। অর্থ মন্ত্রী ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী- নির্মলা সীতারমন। শিক্ষা মন্ত্রী-ধর্মেন্দ্র প্রধান। জাহাজ মন্ত্রী- সর্বানন্দ সোনোয়াল। বিদেশ মন্ত্রী- এস জয়শঙ্কর। জলশক্তি মন্ত্রী- সি আর পাটিল। টেক্সটাইল মন্ত্রী- গিরিরাজ সিং। কয়লা ও খনি মন্ত্রী- জি কিষাণ রেড্ডি। বাণিজ্য ও শিল্প মন্ত্রী- পীযূষ গোয়েল। নারী ও শিশুকল্যাণ মন্ত্রী- অন্নপূর্ণা দেবী। আদিবাসী বিষয়ক মন্ত্রী- জুয়াল ওরাম। সড়ক পরিবহন মন্ত্রী– নিতিন গড়করি।


কৃষি মন্ত্রী ও গ্রামোন্নয়ন মন্ত্রী- শিবরাজ সিং চৌহান। ভারী শিল্প মন্ত্রী ও ইস্পাত মন্ত্রী-এইচ ডি কুমারস্বামী। আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রী এবং বিদ্যুৎ মন্ত্রী- মনোহর লাল।  স্বাস্থ্য-পরিবার কল্যাণ মন্ত্রী ও রাসায়নিক এবং সার মন্ত্রী– জেপি নাড্ডা। রেলমন্ত্রী, তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী- অশ্বিনী বৈষ্ণব।
জিতন রাম মাঝি- ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্প মন্ত্রী।
রাজীব রঞ্জন সিং- পঞ্চায়েত মন্ত্রী এবং মৎস্য, পশুপালন ও দুগ্ধমন্ত্রী।
বীরেন্দ্র কুমার-সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রী।
কিঞ্জরাপু রামমোহন নাইডু- বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী।
প্রহ্লাদ জোশী- উপভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবন্টন মন্ত্রী এবং পুনর্নবীকরণ শক্তি মন্ত্রী।
জ্যোতিরাদিত্য সিন্ধিয়া- কমিউনিকেশন মন্ত্রী এবং উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়ন মন্ত্রী।
ভূপেন্দ্র যাদব- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী।


গজেন্দ্র সিং শেখাওয়াত- সংস্কৃতি মন্ত্রী ও পর্যটন মন্ত্রী।
এইচ ডি কুমারস্বামী- ভারী শিল্প মন্ত্রী এবং ইস্পাত মন্ত্রী।
জিতন রাম মাঝি- ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্প মন্ত্রী।
রাজীব রঞ্জন সিং- পঞ্চায়েত মন্ত্রী এবং মৎস্য, পশুপালন ও দুগ্ধমন্ত্রী।
কিরেন রিজিজু- সংসদ বিষয়ক মন্ত্রী এবং সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী।
হরদীপ সিং পুরী- পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী।
মনসুখ মান্ডব্য- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী এবং যুব ও ক্রীড়া মন্ত্রী।
চিরাগ পাসওয়ান- খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রী।

DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930