"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

নাবালিকার অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে টায়ার জ্বালিয়ে অবরোধ চলে স্থানীয়দের

Share

নিজস্ব সংবাদদাতাঃ বীরভূমঃ বীরভূমের সাঁইথিয়ায় স্থানীয় এক ব্যবসায়ীর গোডাউন থেকে এক নাবালিকার অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় শোরগোল পড়ে যায়। এর জেরে ক্ষুব্ধ বাসিন্দারা সহ বাউরি সমাজ সাঁইথিয়া-সিউড়ি প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। দীর্ঘক্ষণ রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ চলায় যান চলাচল সম্পূর্ণ ভাবে ব্যাহত হয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কাঞ্চন নগর গ্রামের ওই নাবালিকা সাঁইথিয়ার এক জন মার্বেল ব্যবসায়ীর বাড়িতে পরিচারিকার কাজ করত। গতকাল রাতেরবেলা ওই ব্যবসায়ীর গোডাউন থেকে নাবালিকার মৃতদেহ উদ্ধার হয়। এই ঘটনা প্রকাশ্যে আসতেই আসল অপরাধীদের গ্রেফতারের দাবী তুলে বিক্ষোভকারীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ শুরু করেন। সাঁইথিয়া থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসেন। এরপর পুলিশ ঘটনার প্রকৃত তদন্ত করে দোষীদের দ্রুত গ্রেপ্তার করার আশা দিলে বিক্ষোভ তুলে নেওয়া হয়। পাশাপাশি পুলিশও ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031