"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

পরপর চুরির ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী

Share

সব্যসাচী মজুমদারঃ জলপাইগুড়িঃ এক রাতের মধ্যে জলপাইগুড়ি শহরের একাধিক দোকানে চুরির অভিযোগ উঠল। কোথাও তালা ভেঙে চুরি হলো কোথাও বা টিন কেটে চুরি হলো। বার বার জলপাইগুড়ি শহরের চুরির ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গিয়েছে, গভীর রাতে জলপাইগুড়ি শহরের মোট পাঁচটি দোকানে চুরির ঘটনা ঘটে। পান্ডার পাড়ার মোবাইল, মুদি ও গালামালের দোকানের চুরি হয়। অন্যদিকে গোমস্ত পাড়ার একটি সারের দোকানেও চুরি হয়। কোথাও দোকানের টিন কেটে আবার কোথাও বা লোহার রড দিয়ে তালা ভেঙে চুরির অভিযোগ উঠেছে। এদিকে দুষ্কৃতীদের ছবি সিসি ক্যামেরার ফুটেজে উঠে এসেছে।


সারের দোকান থেকে প্রায় ৬০-৭০ হাজার টাকা খোয়া গিয়েছে। অপরদিকে অন্যান্য দোকানের জিনিস সহ টাকাও চুরি হয়ে যায়।

একাধিকবার চুরির ঘটনায় পুলিশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। জলপাইগুড়ি শহরে মাঝে মধ্যে চুরির অভিযোগ তুলে দ্রুত দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবী নিয়ে ব্যবসায়ীরা কোতোয়ালি থানার দ্বারস্থ হলেন।


ঘটনার খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ তদন্তে নেমেছে। পুলিশের দাবী অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। এদিকে বার বার চুরির ঘটনায় রীতিমতো আতঙ্কে রয়েছেন ব্যবসায়ীমহল।


Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031