"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

পুলিশের উদ্যোগে দুষ্কৃতীদের হাত থেকে উদ্ধার কলকাতার ব্যবসায়ী

Share

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ কলকাতা ও মালদা পুলিশের যৌথ উদ্যোগে চব্বিশ ঘণ্টার মধ্যে কলকাতার এক জন অপহৃত ব্যবসায়ীকে মালদার মোথাবাড়ি থেকে থেকে উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় ছ’জনকে গ্রেফতার করা হয়েছে। অপহৃত ব্যবসায়ী হলো ৫০ বছর বয়সী অনির্বাণ হাজরা। বাড়ি গড়ফার কালিতলা লেনে।

পুলিশ সূত্রে খবর, গতকাল অনির্বাণবাবু রুবি এলাকায় একটি হোটেলের সামনে থেকে গাড়িতে ওঠার সময় তাকে অপহরণ করা হয়। এরপর অনির্বাণবাবুর স্ত্রী কসবা থানায় অনির্বাণবাবুর অপহরণের অভিযোগ দায়ের করেন। আর দুষ্কৃতীরা কুড়ি লক্ষ টাকা মুক্তিপণের দাবী করেন বলেও জানান। পুলিশ অভিযোগের ভিত্তিতে খবর পেয়ে তদন্ত শুরু করে। এরপর ফোনে অনির্বাণবাবুর টাওয়ারের লোকেশন, গাড়ির রেজিস্ট্রেশন নম্বর এবং এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে উদ্ধার অভিযান শুরু হয়।


তারপর পুলিশের তৎপরতায় এই ঘটনার চব্বিশ ঘণ্টার মধ্যেই ওই ব্যবসায়ীকে অপহৃত গাড়ি সহ মালদা থেকে উদ্ধার করা হয়েছে। আর ছ’জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তরা প্রত্যেকেই মালদার বাসিন্দা। সকলের বয়স ২৩ থেকে ৩৮ বছরের মধ্যে। পাশাপাশি পুলিশ এই অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১৪০(২) ও ৬১(২) ধারায় মামলা দায়ের করেছে।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31