"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

দলের দেওয়া সময় শেষের আগেই নিজের ভুল স্বীকার করলেন কেষ্ট

Share

নিজস্ব সংবাদদাতাঃ বীরভূমঃ তিনি অপমান করার কথা কখনওই ভাবতে পারেন না। তৃণমূলের নিঃশর্ত ক্ষমা চাওয়ার নির্দেশের ঠিক দু’ঘণ্টা পরই ভুল স্বীকার অনুব্রতর। এদিন দুপুর আড়াইটা নাগাদ নির্দেশিকা জারি করে অনুব্রত মণ্ডলকে ক্ষমা চাওয়ার নির্দেশ দেয় তৃণমূল। সাফ জানিয়ে দেওয়া হয়, নিঃশর্ত ভাবে ক্ষমা চাইতে হবে তাঁকে। নাহলে দল শোকজ করবে।

দল বলেছে করতে তো হবে। আনুগত্য মেনে ক্ষমা চাইলেন অনুব্রত। দলের নির্দেশের দু’ঘণ্টার মধ্য়ে লিখিত ভাবে ক্ষমা চিঠি পাঠালেন কেষ্ট। তিনি যে ভুল করেছেন, তা স্বীকার করে নিয়ে চিঠিতে লেখেন, ‘সত্যিই আমি দুঃখিত। দিদির পুলিশের কাছে একবার কেন একশো বার ক্ষমা চাইতে পারি। আসলে আমি নানা রকম ওষুধ খাই। দিদির পুলিশের বিরুদ্ধে কেউ কোনো অভিযোগ করলে আমার মাথা গরম হয়ে যায়।’

তবে ক্ষমা চাইলেও সব শেষে তাঁর বিরুদ্ধে বীরভূমে চলা চক্রান্তের কথাও তুলে ধরে বলেন, ‘‘তিনটে মহকুমা বোলপুর, সিউড়ি, রামপুরহাটে বিশাল মানুষের মহামিছিল দেখে কারা ভয় পেল? বিজেপি কিকরে আমার আর আমাদের বোলপুরের আইসির গাল-মন্দের ফুটেজ পেল? কে দিল? কোনো চক্রান্ত নেই তো?’’


দলের পাশাপাশি বোলপুর পুলিশ অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে স্বতপ্রণোদিত মামলা দায়ের করেছে। জেলার পুলিশ সুপার অমনদীপ এই প্রসঙ্গে জানান, ‘‘অফিসারকে কদর্য ভাষায় গালিগালাজ করার অভিযোগে অনুব্রতর বিরুদ্ধে যৌন হেনস্থা, সরকারি কর্মীকে হুমকির মামলা রুজু করা হয়েছে। কেষ্ট বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলির বেশির জামিন-অযোগ্য। পাশাপাশি, তাঁর বিরুদ্ধে যতটা কড়া আইনি পদক্ষেপ নেওয়া সম্ভব, ততটাই নেওয়া হবে।’’


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930