"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

পুজোর আগেই জ্বলে উঠলো শহরের নামী শপিং মল

Share

নিজস্ব সংবাদদাতাঃ উত্তর দিনাজপুরঃ উত্তর দিনাজপুরের ইসলামপুরের একটি নামী শপিং মলের দোতলায় আগুন ধরে যায়। তারপরই মঙ্গলবার সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে আহত হন একাধিক দমকলকর্মী। অগ্নিকাণ্ডে মলে থাকা প্রচুর জামাকাপড় পুড়ে ছাই হয়ে যাওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণও উল্লেখযোগ্য বলে প্রাথমিকভাবে অনুমান।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে হঠাৎ করেই মলের দ্বিতল থেকে ধোঁয়া ও আগুন বের হতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন। আগুনের তীব্রতা এতটাই ছিল যে দমকলকর্মীদের বাইরে থেকে কাচ ভেঙে ভিতরে প্রবেশ করে আগুন নেভানোর কাজ শুরু করতে হয়। সেই সময় কাচের আঘাতে একাধিক দমকলকর্মী আহত হন বলে জানা গিয়েছেন।

মলের জমির মালিকের অভিযোগ, শপিং মলের সামনেই থাকা একটি বৈদ্যুতিক ট্রান্সফরমারে বিস্ফোরণ ঘটে। তার জেরেই আগুন ছড়িয়ে পড়ে। যদিও দমকল বিভাগের এক আধিকারিক জানান, কী কারণে আগুন লেগেছে তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের পরই অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে। মলের জমির মালিক শুভাশিস সাহা বলেন, “আমি তো বিল্ডিংয়ের উপরেই ছিলাম। দেখলাম ট্রান্সফরমার ব্লাস্ট করেছেন। সেটা ব্লাস্টের পর আওয়াজ পাই। এরপর মনে হয় শর্ট সার্কিট থেকেই মনে হয় আগুন লেগে গেছে।” দমকল আধিকারিক শম্ভুনাথ গোপ বলেন, “উপরে ধোঁয়া ছিল। সেই ধোঁয়া বের করার জন্য কাচ ভাঙতে গিয়েছিলাম তখনই আঘাত লেগেছে।”


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031