"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

ভাঙড়ে নওশাদকে ঘিরে উঠলো ‘জয় বাংলা’ শ্লোগান

Share

পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ ভাঙড়ে নওশাদ সিদ্দিকিকে ঘিরে বিক্ষোভ। ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ভাঙড়ের সাঁইহাটি এলাকায় একটি বুথের সামনে ঘটনাটি ঘটেছে। তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে।

বুথ পরিদর্শনে বেরিয়ে নওশাদ ওই এলাকায় পৌঁছতেই তাঁকে ঘিরে তৃণমূলের নেতা-কর্মীরা বিক্ষোভ দেখান বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে খবর, নওশাদ সাঁইহাটি এলাকায় ঢুকতেই ভাঙড়ের আইএসএফ প্রার্থীকে ঘিরে স্লোগান দেওয়া হয়। তার জেরেই উত্তপ্ত হয় পরিস্থিতি। তাঁর অভিযোগ, পরিবেশ শান্তিপূর্ণই ছিল। তৃণমূল কর্মীরা ইচ্ছাকৃত ভাবে অশান্তি তৈরির চেষ্টা করছেন। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

প্রকাশ্যে আসা একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, নওশাদকে দেখে কয়েক জন বলতে থাকেন, ‘আপনাকে তো এলাকায় দেখা যায় না। এলাকার জন্য কোনও কাজ করেননি।’ পাল্টা নওশাদও বলেন, ‘আপনারা তৃণমূলের দালাল। আমি এলাকায় ৩০ লক্ষ টাকার কাজ করেছি।’ এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণেই রয়েছে। বড় কোনও সংঘর্ষের ঘটনা ঘটেনি।


অন্যদিকে, হুগলির খানাকুলের রামচন্দ্রপুরের ১৪৭ এবং ১৪৭ নম্বর বুথের দুই আইএসএফ পোলিং এজেন্টের ফর্ম নকল করে এজেন্ট দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। আইএসএফ প্রার্থী শেখ সাদ্দাম হোসেন বুথে গিয়ে ওই দুই এজেন্ট তাঁদের দলের নয় বলে জানান নির্বাচন কমিশনের আধিকারিকদের। দুই এজেন্টকে বার করে দেওয়া হয়। পরে ওই দুই বুথ সংলগ্ন মাঠে দু’পক্ষের মারপিট বাধে। পুলিশ গিয়ে দু’পক্ষকে সরিয়ে দেয়।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31