"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

স্ত্রীকে সন্দেহের পরিণতি যে এতটাও ভয়াবহ হতে পারে তা কল্পনাতীত

Share

নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ পূর্ব বর্ধমানের মেমারীতে পারিবারিক সমস্যার জেরে স্বামীর হাতে খুন হতে হলো স্ত্রীকে। স্ত্রীকে খুন করে স্বামী নিজেই নিজের গলা কেটে আত্মহত্যার চেষ্টা করলো। এই চাঞ্চল্যকর ঘটনাকে ঘিরে তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। মৃতের নাম সেরিনা বিবি। বাড়ি মেমারীর এগারো নম্বর ওয়ার্ডের কাশিয়ারা সমেশপুর এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামী সাদ্দাম খান কর্মসূত্রে বাইরের রাজ্যে থাকতেন। গতকাল সাদ্দাম মেমারির কাশিয়ারা সোমেশপুরের বাড়িতে ফেরেন। দম্পতির একটি পুত্র ও একটি কন্যা সন্তান আছে। কিন্তু বাড়ি ফিরে রাতেরবেলা পারিবারিক সমস্যা নিয়ে বিবাদ চরমে পৌঁছালে আচমকা সাদ্দাম একটি ধারালো ছুরি দিয়ে সেরিনার গলা কেটে পেটেও ছুরি ঢুকিয়ে দেন। এরপর সাদ্দাম ওই ছুরি দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেন।


প্রতিবেশীরা বিষয়টি জানতে পেরে মেমারী থানায় পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সঙ্কটজনক অবস্থায় সাদ্দামকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। অন্যদিকে সারিনার দেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তি মদ্যপ অবস্থায় ছিল। স্ত্রীর উপর সন্দেহ করার কারণের ফলে বাড়ি ফিরে প্রচণ্ড বিবাদকে কেন্দ্র করে এই চরম পরিণতি ঘটে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31