"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

বেশ কয়েকটি রাজ্যে রেললাইন ওড়ানোর পরিকল্পনা করছে ISI

Share

নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই পাঞ্জাব সহ বেশ কয়েকটি রাজ্যে বড়োসড়ো হামলার ছক কষছে। রাজ্যগুলির রেল পরিবহণ ব্যবস্থাকে ধাক্কা দিতে রেললাইন ওড়ানোর পরিকল্পনা করছে।

গোয়েন্দাদের দাবী, “আইএসআই মূলত রেললাইনগুলিকে নিজেদের নিশানা বানাতে চাইছে। আর এই কাজ করার জন্য পাক গুপ্তচর সংস্থাটি জঙ্গীদের অর্থও জোগাচ্ছে। ভারতে তাদের স্লিপার সেলকে মোটা অঙ্কের টাকা দিয়ে এই হামলা চালানোর কাজ দেওয়া হচ্ছে।


২০২১ সালের সেপ্টেম্বর মাসে দিল্লি পুলিশের স্পেশাল সেল আইএসআইয়ের প্রশিক্ষণপ্রাপ্ত সন্দেহভাজন দুই পাক জঙ্গিকে গ্রেফতার করা হয়েছিল। ওসামা ও জিশান নামে ওই দুই জঙ্গিকে জেরা করে গোয়েন্দারা জানতে পেরেছিলেন, মূলত রেললাইন ওড়ানোর জন্য প্রশিক্ষণ দেওয়া হয়েছিল।


এছাড়া কখন কোন ট্রেন যাচ্ছে অথবা কোন ট্রেনে যাত্রী বেশী সেই সব কিছু ভালোভাবে খতিয়ে দেখে নেওয়ার পর হামলা চালানোর নির্দেশ দেওয়া হয়েছিল। এমনকি পুলিশ ধৃতদের কাছ থেকে দেড় কেজি আরডিএক্স উদ্ধার করেছিল। 


আর এই বারও ঠিক একই কায়দায় তারা ভারতে নিজেদের স্লিপার সেলকে কাজে লাগিয়ে রেললাইন ওড়ানোর পরিকল্পনা করছে বলেই পাঞ্জাব সহ আরো বেশ কয়েকটি রাজ্যকে সতর্ক করা হয়েছে।

DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031