"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

ফলতায় বিক্ষোভের মুখে পড়তে হয় আইপিএস অজয় পাল শর্মার কনভয়কে

Share

পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ সকাল থেকে দাগিদের তালিকা হাতে নিয়ে মঙ্গলবার সকাল থেকে এলাকায় ঘুরছেন আইপিএস অজয় পাল শর্মা। সঙ্গে রয়েছে বিশাল কেন্দ্রীয় বাহিনী। সোমবার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন। মঙ্গলবার সকাল থেকে সেই মেজাজেই ফের দেখা গেল তাঁকে। তবে এদিন জাহাঙ্গীরের অনুগামীরা রীতিমতো স্লোগান দিতে শুরু করেন।


মঙ্গলবার সকালে প্রথমে ফলতার খানপাড়ায় প্রবেশ করেন অজয় পাল শর্মা। সেখান থেকে স্থানীয় লোককে সঙ্গে নিয়ে এগিয়ে যায় কেন্দ্রীয় বাহিনী। মূলত যাঁদের বিরুদ্ধে এলাকায় ভোটারদের ভয় দেখানোর অভিযোগ উঠেছে, তাঁদের খোঁজার চেষ্টা করছেন তাঁরা। সেই গ্রাম থেকে বেরনো সময় বিক্ষোভের মুখে পড়তে হয় আইপিএসের কনভয়কে। এদিন অজয় পাল শর্মার গাড়ি এগিয়ে গেলেও, কনভয়ের পিছনে থাকা সিআরপিএফের কয়েকটি গাড়ি আটকে দেওয়া হয়। উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। কেউ কেউ সন্দেশখালির ঘটনার সঙ্গেও মিল খুঁজে পান।

গতকাল দেখা যায়, জাহাঙ্গীরের খোঁজ করতে করতে তাঁর বাড়ির সামনে গিয়ে রীতিমতো হুঁশিয়ারি দিয়ে আসেন অজয় শর্মা। বলেন, ‘বাড়ির লোককে বলে দেবেন, সবাইকে যেভাবে ধমক দিচ্ছে, তাতে পরে যেন পস্তাতে না হয়।’ আর আজ মঙ্গলবার জাহাঙ্গীর বলেন, “আমরা পুষ্পা রাজ। ঝুকেগা নেহি। মৃত্যু মেনে নেব না। কিন্তু দিল্লির পুলিশের চমকানোতে আমরা ভয় পাই না। ওঁর চমকানো কতটা বাড়তে থাকে দেখা যাক। তারপর আমরা দেখছি। আমাদের এলাকার মা-বোনেরা উত্তেজিত হচ্ছে। ওরা যখন এক হয়ে ঝাঁটাপেটা করবে তখন বুঝতে পারবে।”


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930