"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

ফের আগুন লাগলো আইএনএস বিক্রমাদিত্যে

Share

নিজস্ব সংবাদদাতাঃ কর্ণাটকঃ গতকাল আবারও ভারতীয় নৌসেনার বিমানবাহী রণতরী আইএনএস বিক্রমাদিত্য রণতরীতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কর্নাটকের কারওয়ার বন্দর ছেড়ে সমুদ্রযাত্রার সময় এই ঘটনাটি ঘটেছে। 

তবে এই অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হননি। কিছুক্ষণের চেষ্টাতেই রণতরীর নাবিকেরা আগুন নিয়ন্ত্রণে আনেন। নৌসেনার সদর দপ্তর একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করে ঘটনার কারণ জানার চেষ্টা করছে। এর পাশাপাশি অগ্নিসুরক্ষা ও অগ্নিনির্বাপণ ব্যবস্থাও খতিয়ে দেখা হচ্ছে।


প্রসঙ্গত উল্লেখ্য যে, ২০১৪ সালের জানুয়ারী মাসে ২৩০ কোটি মার্কিন ডলারে আইএনএস বিক্রমাদিত্য ভারত রাশিয়ার থেকে কিনে নিয়েছিল। যা ২৮৪ মিটার লম্বা এবং ৬০ মিটার চওড়া। আর ২০ তলা বাড়ির সমান উঁচু। ওজন ৪০ হাজার টন। এই রণতরীর ডেকে ৩০ টি যুদ্ধবিমান ও ৬ টি হেলিকপ্টার রাখার ব্যবস্থা রয়েছে।


কিন্তু ২০১৯ সালের এপ্রিল মাসে এই রণতরী কারওয়ার বন্দরে ঢোকার মুহূর্তে অগ্নিকাণ্ডের মুখে পড়েছিল। সেই ঘটনায় নৌসেনার লেফটেন্যান্ট কমান্ডার ডিএস চৌহানের মর্মান্তিক মৃত্যু হয়েছিল। 


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031