"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

ভারতীয়দের দ্রুত তেহরান ছাড়ার পরামর্শ দিল দেশের ভারতীয় দূতাবাস

Share

ব্যুরো নিউজঃ তেহরানঃ ইরানের সাথে ইজরায়েলের সংঘাত বাড়তেই আজ ইরানের ভারতীয় দূতাবাস তেহরান থেকে ভারতীয়দের শহর ছেড়ে নিরাপদ স্থানে চলে যেতে বলে। আর দূতাবাসের সাথে যোগাযোগ রাখার অনুরোধও করা হয়েছে ৷

তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস এক্স পোস্টে জানিয়েছে, “তেহরানে থাকা ও এখনো অবধি দূতাবাসের সাথে যোগাযোগ না করা সমস্ত ভারতীয় নাগরিকদের অবিলম্বে তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাসের সাথে যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে ৷ নিজেদের অবস্থান এবং যোগাযোগের নম্বর দূতাবাসে প্রদান করতে অনুরোধ করা হচ্ছে। অনুগ্রহ করে যোগাযোগ করুন: +989010144557, +989128109115, +989128109109 নম্বরে ৷”

সকল ভারতীয় নাগরিক ও ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি, যারা নিজ ব্যবস্থায় তেহরানের বাইরে যেতে পারবেন, তাদের শহরের বাইরে নিরাপদ স্থানে চলে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এই বিষয়ে ভারতের বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে যে, “ইরান এবং ইজরায়েলের চলমান ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয়ে একটি 24×7 কন্ট্রোল রুম খোলা হয়েছে।”


বিবৃতিতে জানানো হয়েছে, কন্ট্রোল রুমের যোগাযোগের নম্বর: 1800118797 (টোল-ফ্রি), +91-11-23012113, +91-11-23014104, +91-11-23017905, +91-9968291988 (হোয়াটসঅ্যাপ) এবং [email protected]। এছাড়াও, তেহরানে ভারতীয় দূতাবাস যোগাযোগের জন্য একটি 24×7 জরুরী হেল্পলাইন চালু করা হয়েছে। শুধুমাত্র কলের জন্য- +98 9128109115, +98 9128109109, হোয়াটসঅ্যাপের জন্য:+91 8086871709, +98 901044557, +98 9015993320 বন্দর আব্বাস: +98 9177699036, জাহেদান: +98 9396356649 ৷

এর আগে, ইরানে থাকা সমস্ত ভারতীয় নাগরিক ও ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিদের সতর্ক থাকার, সমস্ত অপ্রয়োজনীয় চলাচল এড়াতে দূতাবাসের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি অনুসরণ করার পাশাপাশি স্থানীয় কর্তৃপক্ষের পরামর্শ অনুসারে সুরক্ষা প্রোটোকল অনুসরণ করার জন্য অনুরোধ করা হয়েছিল।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930