"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

দুঃসাহসিক ব্যাংক ডাকাতিতে ৪০ লক্ষ টাকা সহ খোয়া গেল কোটি টাকার সামগ্রী

Share

নিজস্ব সংবাদদাতাঃ বিহারঃ গতকাল উত্তর বিহারের পূর্ব চম্পারণ জেলার সদরে একটি বেসরকারী ব্যাংকের লকার ভেঙে লুঠপাট চালায় পাঁচ জন সশস্ত্র দুষ্কৃতী। ব্যাংক কর্তৃপক্ষ জানায়, ‘‘নগদ ৪০ লক্ষ টাকা সহ কয়েকটি লকার ভেঙে গ্রাহকদের রাখা অলংকার ও মূল্যবান সামগ্রী লুট করা হয়েছে। যার মূল্য কোটি টাকার উপর বলে আশঙ্কা করা হচ্ছে।’’

জেলার পুলিশ সুপার কান্তেশকুমার মিশ্র জানান, ‘‘চাকিয়া এলাকার ওই বেসরকারী ব্যাংকে ডাকাতির সাথে গত বছর শহরের একটি বড়ো অলংকার দোকানে ডাকাতির মিল খুঁজে পাওয়া গিয়েছে। তাই এই দু’টি ঘটনার নেপথ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।


 

ওই ঘটনায় ডাকাতরা অতর্কিতে হানা দিয়ে কয়েক লক্ষ টাকা, সাত কিলোগ্রাম সোনা এবং পঞ্চাশ কিলোগ্রাম রূপা লুট করেছিল। এছাড়া দোকান মালিকের দুই ছেলেকে গুলিও করা হয়। পুলিশ তদন্তে নেমে দুই কিলোগ্রাম সোনা, সাত কিলোগ্রাম রূপা ও ১৪ লক্ষ টাকা উদ্ধার করেন।’’



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728