"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

দায়িত্ব পেয়েই স্কুলের মিড ডে মিলের মেনু নিয়ে জল্পনা দূর করলেন ইস্কনের মুখপাত্র

Share

রায়া দাসঃ কলকাতাঃ স্কুলের মিড ডে মিলের দায়িত্বে এবার ইসকন। সোমবার বাজেট পেশ করার সময় কলকাতা পৌরনিগম এলাকার স্কুলগুলির জন্য এমনই ঘোষণা করেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। বাজেটে অর্থমন্ত্রীর এই ঘোষণার পর থেকেই নানা জল্পনা শুরু হয়। মিড ডে মিলে ডিম দেওয়া হবে কি না, সেই নিয়েও প্রশ্ন ওঠে। এমনকি, সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট ছড়িয়ে পড়ে। যেখানে উল্লেখ করা হয়, সপ্তাহের ৬ দিন স্কুলের পড়ুয়াদের কী খাবার দেওয়া হবে। আর সোশ্যাল মিডিয়ায় নানা বিভ্রান্তিমূলক পোস্ট ছড়িয়ে পড়ার পর এবার মুখ খুললেন ইসকন কলকাতার সহসভাপতি এবং মুখপাত্র রাধারমণ দাস। ওই পোস্টগুলিতে যে খাবারের কথা বলা হচ্ছে, তা ঠিক নয় বলে জানিয়ে দিলেন।

এক্স হ্যান্ডলে ইসকন কলকাতার সহসভাপতি রাধারমণ দাস লেখেন, ‘কলকাতায় মিড ডে মিলে পড়ুয়াদের কী খাওয়ানো হবে, তা নিয়ে কিছু মানুষ একটি পোস্ট শেয়ার করছেন বলে আমার নজরে এসেছে। তবে আমি জানিয়ে দিতে চাই, এখনও কোনও মেনু ঠিক করা হয়নি। খাবারের এই তালিকা আমরা দিইনি।’ এরপরই তিনি জানান, ‘মেনু ঠিক হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করব। দয়া করে এই ধরনের ভুল তথ্য শেয়ার করা থেকে বিরত থাকুন।’ ইসকন মিড ডে মিলের দায়িত্ব নিলে পড়ুয়াদের পাতে ডিম পড়বে কি না, তা নিয়ে প্রশ্ন ওঠে। তারই মধ্যে সোশ্যাল মিডিয়ায় মিড ডে মিলের মেনুর তালিকা ছড়িয়ে পড়ে।

যেখানে উল্লেখ করা হয়, পড়ুয়াদের জন্য মিড ডে মিলে সোমবার থাকবে ভাত ও সয়াবিন। মঙ্গলবার থাকবে ভাত, ডাল এবং আলু চোখা। বুধবার থাকবে পোলাও এবং মটর পনির। বৃহস্পতিবার ভাত এবং কুমড়ো চানা। শুক্রবার থাকবে ভাত এবং মিক্স ভেজিটেবল কিংবা কাবুলি চানা। আর শনিবার পড়ুয়াদের পাতে খিচুড়ি এবং পাপড় কিংবা মিষ্টি দেওয়া হবে। মেনুতে ডিম না থাকা নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেকে সরব হন। সেই পোস্ট নিয়েই এবার ইসকন কলকাতার তরফে রাধারমণ দাস স্পষ্ট করে দিলেন, এই ধরনের কোনও মেনুই ঠিক হয়নি।


পাইলট প্রজেক্ট হিসেবে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্ব পাচ্ছে ইসকন। রাজ্য বাজেটে এই ঘোষণার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন, “পাইলট প্রজেক্ট হিসেবে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্ব দেওয়া হচ্ছে ইসকনকে। তারাই খাওয়াবে। খেয়ে দেখুন, গুণমানে ভালো। আপনার ইচ্ছা না হলে ‘হরেকৃষ্ণ’ বলবেন না।”


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031