"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

স্ত্রীকে খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার স্বামী

Share

নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ আজ হুগলীর উত্তরপাড়া থানার অন্তর্গত জেকে স্ট্রিটের একটি আবাসনে শ্বশুরবাড়িতে ঢুকে স্ত্রীকে প্রাণে মেরে ফেলার চেষ্টার অভিযোগ উঠলো স্বামীর বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মৃতা সিঙ্গুরের বারুইপাড়ার বাসিন্দা নিতু ঘোষ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত বছরের জুলাই মাসে নিতু রানার মিকু ঘোষের সাথে বিয়ে হয়েছিল। নিতু পেশায় রূপটান শিল্পী। আর মিকু একটি বেসরকারী অফিসে কাজ করেন। নিতুর বাপের বাড়ির অভিযোগ,বিয়ের পর থেকেই মেয়েকে পণের জন্য অত্যাচার করা হত। তাই বাধ্য হয়ে শ্বশুরবাড়ি ছেড়ে উত্তরপাড়ায় মা-বোনের সাথে থাকে। কিন্তু মাঝে মধ্যেই স্বামী সেখানে এসে গন্ডগোল করত। এমনকি, নিতুর গায়ে হাতও তোলে। গত ১৪ ই এপ্রিল নিতু উত্তরপাড়া থানায় বধূ নির্যাতনের অভিযোগও দায়ের করে।



মৃতার পরিবারের অভিযোগ, এদিন বিকেলবেলা নিতুর মা ঝর্না রানা দুই মেয়েকে ফ্ল্যাট রেখে বেরিয়ে যান। মূল দরজায় তালা দেওয়া ছিল। ওই সময় মিকু সকলের অজান্তে ইট দিয়ে তালা ভেঙে ফ্ল্যাটে প্রবেশ করে চিলেকোঠায় বসে থাকে। এরপর নিতুর কাছে গিয়ে মারধর শুরু করে। এমনকি ফল কাটার ছুরি দিয়েও আঘাত করার চেষ্টা করে। এর জেরে নিতুর মুখে-ঘাড়ে আঘাত লাগে। আর চিৎকার-চেঁচামেচিতে পাশের ফ্ল্যাটের এক জন যুবক এসে গন্ডগোল সামলানোর চেষ্টা করে। পাশাপাশি মিকুর হাত থেকে ছুরি নিয়ে নেয়। এরপর আবাসনের বেশ কয়েক জন বাসিন্দা জড়ো হন। তারপর উত্তরপাড়া থানায় খবর দেওয়া হলে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে অভিযুক্তকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31