"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

সন্দেহের বশে স্ত্রীকে খুন করলেন স্বামী

Share

নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ রবিবার রাতেরবেলা জেয়ার থানা এলাকার ছাতঙ্গ খুর্দ গ্রামে স্ত্রী পরকীয়া সম্পর্কে জড়িয়ে রয়েছে এই সন্দেহে স্ত্রীকে গলা টিপে খুনের অভিযোগে গ্রেফতার গ্রেটার নয়ডার বাসিন্দা শ্রাবণ। মৃতার নাম ঊষা।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল যমুনা নদী থেকে ঊষার দেহ উদ্ধার করা হয়েছে।পুলিশ সূত্রে খবর, ঊষার গ্রামের এক বাসিন্দার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে রয়েছে এই সন্দেহে প্রতিদিন শ্রাবণ বাড়িতে অশান্তি করত। এদিনও মধ্যরাতেও অশান্তি শুরু হলে সে স্ত্রীকে গলা টিপে খুন করে মৃতদেহ লোপাটের জন্য মৃতদেহ বস্তায় ভরে ভারী ইটের টুকরো দিয়েও ভর্তি করে বস্তাবন্দি দেহ যমুনা নদীতে ফেলে আসেন।


এরপর পরদিন শ্রাবণ নিজেই স্থানীয় থানায় গিয়ে নিখোঁজ ডায়েরী করেন। তারপর বিষয়টি জানাজানি হতেই ঊষার বাপের বাড়ির সদস্যেরা শ্রাবণের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগের ভিত্তিতে শ্রাবণকে জিজ্ঞাসাবাদ করতে সে খুনের কথা স্বীকার করেন। এরপরেই পুলিশ বিপর্যয় মোকাবিলা বাহিনীর সাহায্যে ঊষার মৃতদেহ যমুনা নদী থেকে উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠান৷ পাশাপাশি অভিযুক্ত শ্রাবণকে ৩০২ নম্বর ধারা অনুযায়ী খুনের অভিযোগে গ্রেফতার করেন।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930