"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

গভীর রাতে স্ত্রী সহ ছেলেকে খুন করে আত্মঘাতীর চেষ্টা স্বামীর

Share

নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ দুই ছেলেকে নিয়ে ঘুমোচ্ছিলেন মহিলা। গভীর রাত। আচমকা চালের টালি খুলে নেমে এসেছিলেন স্বামী। হাতে কাটারি। তার পরে ঘুমন্ত স্ত্রীয়ের উপরে একের পর এক কোপ। প্রথমে স্ত্রী তারপরে বড় ছেলেকে খুন। ছোট ছেলেকেও হত্যার চেষ্টা, তারপরে নিজে বিষ খেয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা। হাড়হিম করা ঘটনা উলুবেড়িয়া থানার বানীতলা এলাকায়। বৃহস্পতিবার গভীর রাতের এই ঘটনায় আপাতত গোটা এলাকা থমথমে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর ৪০-এর প্রদীপ মুখোপাধ্যায় দীর্ঘদিন ধরেই স্ত্রী অপর্ণা মুখোপাধ্যায় (৩৮)-কে বিভিন্ন কারণে সন্দেহ করতেন। এই নিয়ে পরিবারে প্রায়শই অশান্তি লেগে থাকত। স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালেও স্বামী-স্ত্রীর মধ্যে তুমুল ঝামেলা হয়। এরপর রাতেরবেলা টালি খুলে ভিতরে ঢুকে কাটারি দিয়ে স্ত্রী ও বড় ছেলে প্রণব মুখোপাধ্যায় (১৮)-কে উন্মত্তের মতো কোপাতে শুরু করেন প্রদীপ। কাটারির আঘাতে ঘটনাস্থলেই মা ও বড় ছেলের মৃত্যু হয়। ছোট ছেলে আবির মুখোপাধ্যায়ও পালানোর চেষ্টা করেছিল, প্রদীপ তাকেও কাটারি দিয়ে আঘাত করে।

পরে নিজে বিষ খায়। উলুবেড়িয়া থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহত আবির ও প্রদীপকে উদ্ধার করে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজে ভর্তি করে। তাঁদের অবস্থা সঙ্কটজনক বলে জানা গিয়েছে। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরে জিজ্ঞাসাবাদের জন্য প্রদীপের মা কৃষ্ণা মুখোপাধ্যায়কেও আটক করে উলুবেড়িয়া থানার পুলিশ। ঘটনার প্রত্যক্ষদর্শী ও প্রতিবেশীদের কাছ থেকেও তথ্য সংগ্রহের চেষ্টা করা হচ্ছে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930