"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

স্ত্রীকে খুনের অভিযোগে গ্রেফতার স্বামী

Share

নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ পূর্ব বর্ধমানের ভাতারের নৃসিংহপুর গ্রামে এক জন গৃহবধূকে খুনের অভিযোগ উঠলো খোদ স্বামীর বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোরগোল ছড়িয়ে পড়েছে। মৃতের নাম লক্ষ্মী হেমব্রম। বয়স ২৬ বছর। লক্ষ্মীর এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।

বাপের বাড়ির তরফে জানানো হয়েছে, সকালবেলা লক্ষ্মীর শ্বশুরবাড়ির সদস্য়রা ফোন করে লক্ষ্মীর হার্টঅ্যাটাক হয়েছে জানালে দ্রুত তারা সেখানে যান। আর গিয়ে দেখেন, ততক্ষণে লক্ষ্মীর মৃত্য়ু হয়েছে। কিন্তু তার গলায় দাগ দেখতে পেয়ে জানতে চাওয়া হয় যে, “হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্য়ু হলে, গলায় এত গভীর কালো দাগ হয় কিভাবে?” এরপর জামাই বাবুলাল হেমব্রমকে নানারকম জিজ্ঞাসাবাদ করতেই, বাবুলাল স্বীকার করে যে, লক্ষ্মীকে শ্বাসরোধ করে খুন করেছে।

তারপর লক্ষ্মীর বাপের বাড়ির সদস্যরা ভাতার থানায় গিয়ে অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযোগের ভিত্তিতে বাবুলালকে আটক করেছেন। আর মৃতদেহ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করেন। পুলিশের প্রাথমিকভাবে অনুমান, গৃহবধূকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের পর জানা যাবে। আর ঠিক কি কারণে এই নৃশংস ঘটনা ঘটানো হয়েছে তা নিয়ে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31