"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

টালি খুলে ঘরে ঢুকে স্ত্রীকে খুনের অভিযোগ উঠলো স্বামীর বিরুদ্ধে

Share

মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ ভোর রাতেরবেলা উত্তর চব্বিশ পরগণার হালিশহরের ভূতবাগান এলাকায় টালি খুলে নিজের ঘরে ঢুকে নিজেরই স্ত্রীকে খুনের অভিযোগ উঠলো স্বামীর বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোরগোল পড়ে যায়। এই ঘটনার পর অভিযুক্ত নিজের ছেলেকেও খুনের হুমকি দেয় বলে অভিযোগ উঠেছে। মৃতার নাম জ্যোৎস্না মণ্ডল। বয়স ৪৫ বছর। আর অভিযুক্ত ৫০ বছর বয়সী উজ্জ্বল মণ্ডল।

জোৎস্না দেবীর পুত্রবধূ জানান, “এই প্রথম নয়, কালীপুজোর আগেও শ্বশুর আমার শাশুড়িকে মেরেছিল। মাথায় আর হাতে সেলাই পড়েছিল। এদিন রাতেরবেলা আড়াইটে নাগাদ উনি টালি খুলে ঘরে ঢুকে খুন করে দিয়ে চলে গিয়েছে। ভোরবেলা উঠে দেখা যায় টালি খোলা। এরপর ঘরে ঢুকে তুলতে গেলে দেখা যায় উঠছে না। আর গলার দিকে নজর যেতেই গলা কাটা অবস্থায় দেখা যায়।”

তবে বিবাহবর্হিভূত সম্পর্কের কথা উঠতেই বলেন, “শাশুড়ির স্বভাব-চরিত্র ভালো ছিল। কিন্তু শ্বশুরের না। অন্য মহিলার সাথে সম্পর্ক ছিল।” পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে ঘটনাটির তদন্ত শুরু করেছেন। পাশাপাশি অভিযুক্ত উজ্জ্বল মণ্ডলকে গ্রেফতার করে এদিন আদালতে তোলা হচ্ছে। পুলিশ বিচারকের কাছ থেকে সাত দিনের পুলিশী হেফাজতের আবেদন জানিয়েছেন যাতে বিষয়টি ভালো ভাবে খতিয়ে দেখা যায়। এছাড়া অভিযুক্তকে খুনের কারণ সম্পর্কে জিজ্ঞাসাবাদের করা যাবে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930