"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

পঞ্চায়েত উপপ্রধানের গোডাউন থেকে উদ্ধার কয়েকশো ত্রিপল

Share

নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ জনসাধারণকে দেওয়ার জন্য পাঠানো হয়েছিল ত্রিপল। ত্রাণসামগ্রীর সেই ত্রিপল সারি সারি পড়ে রয়েছে গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের গোডাউনে। রাজ্যে পালাবদলের পরেই গতকাল হাওড়ার আমতা দু’নম্বর ব্লকের বিনোলা কৃষ্ণ বাটী গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বজিৎ সাহার গোডাউন থেকে সেই ত্রিপল উদ্ধার করলেন স্থানীয় বাসিন্দারা। পরে জয়পুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ত্রিপল গুলি উদ্ধার করে নিয়ে যায়। ওই ব্লকের এক আধিকারিক জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র শোরগোল পড়ে যায়।

জানা গিয়েছে, বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের সময় সাধারণ মানুষকে দেওয়ার জন্য সরকারের তরফে এই পঞ্চায়েতকে ত্রিপল দেওয়া হয়েছিল। অভিযোগ, সেইসব ত্রিপলের একটা অংশ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বজিৎ সাহা নিজের গোডাউনে রেখে দিয়েছিলেন। বুধবার বিষয়টি এলাকার বাসিন্দাদের নজরে আসলে তারা বিক্ষোভ দেখাতে থাকে।পরে জয়পুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ত্রিপল উদ্ধার করে নিয়ে যায়। এদিন দু’শোর অধিক ত্রিপল উদ্ধার করা হয়েছে। সাধারণ মানুষের অভিযোগ, মানুষ ত্রিপল নিতে আসলে পঞ্চায়েত উপপ্রধান স্লিপ ছাড়া দিতেন না। সব ত্রিপল নিজের কাছে রেখে দিয়ে আত্মসাৎ করার চেষ্টা করেছিলেন। আজ আমরা ধরে ফেলেছি।

বিষয়টি নিয়ে গ্রাম পঞ্চায়েতের প্রধান শিউলি রায় বলেন, ‘পঞ্চায়েতের ত্রিপল বিতরণের বিষয়টি উনি দেখতেন। সুতরাং এই বিষয়ে উনি বলতে পারবেন।’ অন্য দিকে বিশ্বজিৎ সাহার সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও ওঁরফোন বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি। আমতার বিধায়ক অমিত সামন্ত বলেন, ‘এরা প্রশাসনের দেওয়া জিনিস সাধারণ মানুষকে না দিয়ে নিজেদের কাছে রেখে দেন। ভেবেছিল আবার সরকারে আসলে রমরমা ব্যবসা করতে পারবেন। কিন্তু সরকারে না আসতে পারায় এইসব জিনিস সরাতে পারেননি। আমরা বিডিওকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছি।’


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031