"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সংঘর্ষে রাতভর সীমান্তে চললো গুলি

Share

ব্যুরো নিউজঃ পাকিস্তানঃ পাকিস্তান-আফগানিস্তানের মধ্যে তুমুল সংঘাত চলছে। সারারাত ধরে গোলাবর্ষণ চলে। আফগানিস্তানের তালিবান প্রশাসনের দাবী, “সীমান্তে সংঘর্ষে অন্তত ৫৫ জন পাকিস্তানী সেনার মৃত্যু হয়েছে।” এদিকে, আফগানিস্তানের হামলার পরই রাতভর পাকিস্তান আফগান শহরে এয়ারস্ট্রাইক চালিয়েছে। আর খোলা যুদ্ধের ঘোষণা করেছে। কাবুল ও কান্দাহারে মূলত এই হামলা চালানো হচ্ছে।

সম্প্রতি পাকিস্তানী হামলার জবাব দিতে গতকাল আফগানিস্তানের তালিবান সরকার পাল্টা হামলার সিদ্ধান্ত নেয়। সেই মতোই ডুরান্ড লাইন সহ আফগান-পাকিস্তানের একাধিক সীমান্তে সংঘর্ষ শুরু হয়। আজ ভোরবেলাও কাবুলে বিস্ফোরণ এবং যুদ্ধবিমানের শব্দ শোনা গিয়েছে। তালিবান সেনা ডুরান্ড লাইনের কাছে পোস্ট মিলিটারী ঘাঁটিগুলি দখল করে নিয়েছে। ডুরান্ড লাইনের কাছে পাকতিকা, খোস্ত, নানঘারহর, কুনার সহ একাধিক সেক্টরে পাল্টা হামলা চালিয়েছে।

চার ঘণ্টার সংঘাতে দু’টি পাকিস্তানী মিলিটারী বেস ও উনিশটি পোস্ট দখল করে নেওয়া হয়েছে। পাকিস্তানী সেনা আরো চারটি পোস্ট ছেড়ে পালিয়ে গিয়েছে। এছাড়া প্রচুর অস্ত্রশস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে। একটি পাকিস্তানী ট্যাঙ্ক ধ্বংস করে দেওয়া হয়েছে। কমপক্ষে ৫৫ জন পাকিস্তানী সেনার মৃত্যু হয়েছে। তবে পাকিস্তানের পাল্টা দাবী, “এই সংঘর্ষে পাকিস্তানী সেনা নয়, ৩৬ জন আফগান সেনা এবং ১৩ জন আফগান নাগরিক আহত হয়েছে।”


তালিবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ দাবী করেছেন, “পাকিস্তান মূলত কাবুল, কান্দাহার ও পাকতিয়ায় হামলা চালাচ্ছে।” এক্স হ্যান্ডেলে লিখেছেন, “কাপুরুষ পাকিস্তানী সেনা কাবুল, কান্দাহার এবং পাকতিয়ার বিভিন্ন জায়গায় এয়ারস্ট্রাইক চালিয়েছে। তবে সৌভাগ্যক্রমে হতাহতের কোনো খবর নেই।” আফগানিস্তানের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, “২৬ শে ফেব্রুয়ারী রাত ৮টা থেতে অপারেশন শুরু হয়েছে। সম্প্রতি পাকিস্তান আফগানিস্তানে যে হামলা করেছিল, তাতে শিশু ও মহিলাদের মৃত্যু হয়েছিল, তার জবাব দিতেই এই অভিযান চালানো হয়েছে।”


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930