"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

একাধিক জেলায় জারি হলো তাপপ্রবাহের সতর্কতা

Share

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে। কিন্তু কিছু কিছু জেলায় বিকেলের দিকে বৃষ্টি নামতে পারে। সঙ্গে চল্লিশ কিলোমিটার থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ইতিমধ্যে কলকাতার তাপমাত্রা চল্লিশ ডিগ্রীর কাছাকাছি পৌঁছে গিয়েছে। হাঁসফাঁস গরমে শহর ও শহরতলির একেবারে নাস্তানাবুদ।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী কয়েক দিন বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে। তবে আজ থেকে নদীয়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগণা ও দক্ষিণ চব্বিশ পরগণায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। প্রতি ঘণ্টায় চল্লিশ কিলোমিটার থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কিন্তু কলকাতা সহ বাকি জেলায় গরমের অস্বস্তি জারি থাকবে।


তাপপ্রবাহের আশঙ্কা না থাকলেও কলকাতায় অস্বস্তিকর গরমে তাপপ্রবাহের মতো অনুভূতি হতে পারে। গতকাল কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.৪ ডিগ্রী সেলসিয়াস ছিল। যা স্বাভাবিকের চেয়ে ৩.৬ ডিগ্রী সেলসিয়াস বেশী। আর এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৯.২ ডিগ্রী সেলসিয়াস বেশী ছিল। যা স্বাভাবিকের চেয়ে ২.২ ডিগ্রী সেলসিয়াস বেশী।


পাশাপাশি উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কালিম্পং, দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি প্রতি ঘণ্টায় চল্লিশ কিলোমিটার থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। যদিও মালদা ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহ হতে পারে। আর আগামী ছ’দিনে উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার বড়ো কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930