"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

আয়ুষ্মান কার্ডের আবেদন করেছেন? দেখুন কিভাবে জানবেন কোন হাসপাতালগুলিতে মিলবে এই সুবিধা

Share

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ থেকে রাজ্যজুড়ে চালু হয়ে গেল ‘আয়ুষ্মান ভারত’। কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্পে মিলবে ৫ লক্ষের ক্যাশলেস পরিষেবা। আয়ুষ্মান ভারত কার্ড-এর জন্য ইতিমধ্যেই অনেকে আবেদন করেছেন। তবে, অনেকের মনেই প্রশ্ন উঠছে কোন কোন হাসপাতালে আয়ুষ্মানের সুযোগ-সুবিধা পাওয়া যাবে? স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানিয়েছিলেন, রাজ্যের প্রায় ১,৯৩০টি হাসপাতাল (যার মধ্যে ১,৩০৩টি বেসরকারি এবং ৬২৭টি সরকারি হাসপাতাল) আয়ুষ্মান আওতায় প্রকল্পের এসেছে। দীর্ঘদিন কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্প থেকে বঞ্চিত থাকার পর অবশেষে রাজ্যের প্রায় দেড় কোটি পরিবার এবং ছ’কোটি মানুষ এই বিশ্বমানের স্বাস্থ্য সুরক্ষার ছাতার তলায় আসছেন।

প্রথমত, https://hospitals.pmjay.gov.in/ ওয়েবসাইটে ক্লিক করেও হাসপাতালের নাম জানতে পারবেন।
এছাড়া আয়ুষ্মান ভারতের পোর্টালে গেলেই হাসপাতালের তালিকা পেয়ে যাবে। তার জন্য প্রথমে প্লে স্টোর থেকে আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করতে হবে।
এরপর একটি পেজ খুলে যাবে, সেখানে বেশ কয়েকটি অপশন দেখা যাবে।
হাসপাতালের তালিকার জন্য ‘ফাইন্ড হসপিটালস’-এ ক্লিক করতে হবে।
পরবর্তী ধাপে নিজের রাজ্যের নাম দিয়ে ফাইন্ড হাসপাতালে ক্লিক করলেই পরপর হাসপাতালের তালিকা বেরিয়ে যাবে।
আবার নির্দিষ্টভাবে আপনার জেলায় বা আপনার কাছাকাছি কোন হাসপাতালগুলিতে আয়ুষ্মানের সুবিধা রয়েছে, তাও দেখা যাবে এই পোর্টালে।

আয়ুষ্মান ভারতের সুবিধা
১) প্রতি পরিবারকে বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত সম্পূর্ণ ক্যাশলেস স্বাস্থ্য বীমার সুবিধা দেওয়া হবে। পরিবারের সদস্য সংখ্যার কোনও ঊর্ধ্বসীমা নেই।
২) কোনো রোগী আগে থেকেই কোনো জটিল রোগে আক্রান্ত থাকলেও প্রথম দিন থেকেই চিকিৎসার যাবতীয় খরচ এই প্রকল্পের আওতায় থাকবে।
৩) হাসপাতালে ভর্তির তিন দিন আগে থেকে শুরু করে ছুটি পাওয়ার পর ১৫ দিন পর্যন্ত যাবতীয় ওষুধপত্র, স্বাস্থ্য পরীক্ষা এবং ফলো-আপ চিকিৎসার খরচ এই প্রকল্পে বহন করা হবে।
৪) হাসপাতালে গিয়ে আলাদা কার্ড নিয়ে হয়রানি হতে হবে না। হাসপাতালে থাকা নির্দিষ্ট কাউন্টারে আধার কার্ড দিলেই তাৎক্ষণিক ডিজিটাল ভেরিফিকেশন হয়ে যাবে।
৫) পরিযায়ী শ্রমিক বা ভ্রমণের সময় অসুস্থ হলে পশ্চিমবঙ্গের নাগরিকরা শুধু রাজ্যেই নয়, দেশের যেকোনো প্রান্তে থাকা চল্লিশ হাজারেরও বেশী অনুমোদিত হাসপাতালে এই সুবিধা পাবেন।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930