"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

দমদম ক্যান্টনমেন্ট স্টেশন চত্বর থেকে উদ্ধার অর্ধদগ্ধ বস্তাবন্দি দেহ

Share

মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ উত্তর চব্বিশ পরগণার দমদম ক্যান্টনমেন্ট স্টেশনের পাশে এক নম্বর রেলগেট সংলগ্ন যতীনগর এলাকায় অর্ধদগ্ধ মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। মৃতদেহটি বস্তাবন্দি অবস্থাতেই পাওয়া যায়। আপাতত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ২৬ বছর থেকে ৩০ বছরের মধ্যে হবে।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার এক জন ব্যক্তি বস্তা দেখে সন্দেহ হতেই দমদম থানার পুলিশের কাছে খবর দেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে মৃতদেহ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠান। আর পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও এসে পৌঁছান। সাথে তদন্তও শুরু হয়েছে। ইতিমধ্যে আশেপাশে যে বাড়িগুলি রয়েছে সেগুলির সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া এলাকাবাসীদেরও জিজ্ঞাসাবাদ চলছে।


সিআরপিএফও মাঠে রয়েছেন। ব্যস্ত রাস্তায় এই বস্তাবন্দি অর্ধদগ্ধ দেহ উদ্ধার হতেই সকলে রীতিমতো হকচকিয়ে ওঠেন। কেউ কেউ মনে করছেন দেহ ফেলে যাওয়ার পরই বস্তায় আগুন লাগানো হয়েছে। কিন্তু সকলের চক্ষু আড়ালে কে বা কারা এই দেহ ফেলে রেখে গিয়েছে? বা এই ঘটনা কি কারণে ঘটানো হয়েছে? তা নিয়ে চাপানউতোর শুরু হয়েছে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930