অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ সরকারি চাকরির পরীক্ষার জন্য আর কোনও ফি দিতে হবে না। ২৩ নভেম্বর, সোমবারের পর থেকে যত সরকারি চাকরির বিজ্ঞপ্তি বেরোবে, সেগুলোর জন্য কোনও পরীক্ষার ফি নেওয়া হবে না বলে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার নবান্নে সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন, আজকের পর থেকে যত বিজ্ঞপ্তি জারি হবে, আর কোনো ফি দিতে হবে না। রাজ্য সরকার সেই খরচ বহন করবে।

রাজ্য প্রশাসনের, মুখ্যমন্ত্রীর সভার খরচ কমে গিয়েছে। অনেক টাকা উদ্বৃত্ত হবে। সেই টাকা দিয়েই এই খরচ তোলা হবে বলে জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ‘বেকার যুবক-যুবতীদের কাছ থেকে চাকরির পরীক্ষার জন্য টাকা নেওয়া অপরাধ। সংকীর্ণতার পরিচয়।’ ১৬ নভেম্বর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, তিনি দ্রুত সরকারি চাকরির পরীক্ষার ফি তুলে নেবেন। তিনি সেদিন বলেছিলেন ‘সংকল্পপত্রে রয়েছে। আমরা ঠিক সময়ে এটা তুলে দেব।’ সেই মতো ২৩ নভেম্বরেই তিনি ঘোষণা করেন যে এ পর থেকে সরকারি চাকরির পরীক্ষার যে যে বিজ্ঞপ্তি বেরোবে। সেগুলি পূরণ করার জন্য আর কোনো ফি নেওয়া হবে না।










