অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ উৎসবের মরশুম শুরুর আগেই সস্তা হচ্ছে সোনা ও রুপো। গত সপ্তাহেও একাধিক দিন এই দুই মূল্যবান ধাতুর দাম ধারাবাহিক ভাবে কমেছে। সোমবার তা আরও কমেছে। উৎসবের মরশুমে নতুন পোশাকের পাশাপাশি অনেকেই গয়না কিনে থাকেন। দাম কমার জেরে কিছুটা হলেও স্বস্তি ফিরছে গয়নাপ্রেমীদের মনে।

চলতি সপ্তাহের প্রথম দিনেই ২৪ ক্যারাটের পাকা সোনার প্রতি ১০ গ্রামের দাম কমেছে ৩,৭০০ টাকা। ২২ ক্যারাটের গয়না সোনার প্রতি ১০ গ্রামের দাম কমেছে ৩,৫৫০ টাকা। প্রতি কেজি রুপোর দাম এ দিন কমেছে ৮,৩০০ টাকা। গত এক মাসে সোনার দাম কমেছে প্রায় সাড়ে ১২ হাজার টাকা এবং রুপোর দাম কমেছে প্রায় ২২ হাজার টাকা।

সোমবার (২৮.০৯.২৬) কলকাতার বাজারে সোনা ও রুপোর দাম:
২৪ ক্যারাটের পাকা সোনা: ১,৪৭,৭৫০ টাকা (প্রতি ১০ গ্রাম)
২২ ক্যারাটের গয়না সোনা: ১,৪১,১০০ টাকা (প্রতি ১০ গ্রাম)
খুচরো রুপো: ২,২৩,৯৫০ (প্রতি কেজি)
যদিও বাজারে গেলেই আপনি এই দরে সোনা ও রুপো নাও পেতে পারেন। কারণ এই দামের সঙ্গে কর ও মেকিং চার্জ যোগ হতে পারে। বিপণি ভেদে মেকিং চার্জের ফারাক হতে পারে।
Sponsored Ads
Display Your Ads Here









