"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

মৎস্যজীবীর জালে ধরা পড়লো কয়েকশো কেজির ১টি শঙ্কর মাছ

Share

রায়া দাসঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ গতকাল দক্ষিণ চব্বিশ পরগণার সাগরের মহিশামারি এলাকায় এক জন মৎস্যজীবীর জালে উঠে এল বিশালাকার একটি শঙ্কর মাছ। ওজন প্রায় ৩৪০ কেজি। এই শঙ্কর মাছটি দেখতে বাজারে বহু মানুষের জমায়েত হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মহিশমারি এলাকার বাসিন্দা গুরুপদ মণ্ডল সহ ছয় জন মৎস্যজীবী নৌকা নিয়ে হুগলী নদীতে মাছ ধরছিলেন। তখনই গুরুপদর জালে বিশালাকার সেই মাছ উঠে আসে। পরে মহিশামারি বাজারে ২০০ টাকা কেজি দরে অন্তত ৫০ হাজার টাকায় মাছটি বিক্রি হয়।


মৎস্য দফতর সূত্রে জানা গিয়েছে, আগে মাঝেরমধ্যে সমুদ্রে শঙ্কর মাছ পাওয়া যেত। ইদানীং খুব কমই উঠছে। তাই বাজারেও জোগান কম। এই বিষয়ে জেলার সহ মৎস্য অধিকর্তা (সামুদ্রিক) পিয়াল সর্দার জানান, ‘‘মূলত শীতকালে দু-একটি ট্রলারে শঙ্কর মাছ পাওয়া যায়। সেগুলি খুব বড়োও হয় না। তবে অন্য সামুদ্রিক মাছের মতো শঙ্কর মাছেরও ব্যাপক চাহিদা রয়েছে।’’


এদিকে সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র বলেন, ‘‘বঙ্গোপসাগরে বেশ কয়েক প্রজাতির শঙ্কর মাছ রয়েছে। কিন্তু মৎস্যজীবীদের জালে সাধারণত দুই প্রজাতির শঙ্কর মাছ উঠে আসে। আবার অনেকেই শঙ্কর মাছকে জেলায় মুরুলি মাছ নামে চেনেন।’’


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031