"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

গ্যাস ট্যাঙ্কার উল্টে ১২ ঘণ্টা ধরে স্তব্ধ রাস্তা

Share

নিজস্ব সংবাদদাতাঃ মুম্বইঃ মুম্বই-পুনে এক্সপ্রেসওয়েতে গ্যাস ট্যাঙ্কার উল্টে তীব্র যানজট। মঙ্গলবার সন্ধ্যা থেকে ১২ ঘণ্টারও বেশি সময় ধরে যান চলাচল বন্ধ ওই রাস্তায়। যার ফলে খাণ্ডালা ঘাট এলাকায় আটকে পড়ে কয়েকশো যানবাহন। প্রশাসন সূত্রে খবর, পরিস্থিতি এতটাই জটিল হয়ে ওঠে, যে বুধবার সকাল পর্যন্তও ওই রাস্তায় স্বাভাবিক হয়নি যান চলাচল।

সূত্রের খবর, মঙ্গলবার বিকেল ৫টা নাগাদ রায়গড় জেলার আদোশি টানেলের কাছে ঘটে দুর্ঘটনাটি। এ দিন দ্রুত গতির ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় রাস্তার মাঝখানে। পুলিশ জানিয়েছে, ওই ট্যাঙ্কারে অত্যন্ত দাহ্য ‘প্রোপেলিন’ গ্যাস ছিল। দুর্ঘটনার পরেই গ্যাস লিক হতে শুরু করে ট্যাঙ্কার থেকে। ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে ওই রাস্তা দিয়ে যাওয়া অন্য গাড়ির চালক ও যাত্রীদের মধ্যে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পুলিশ মুম্বইগামী রাস্তা সঙ্গে সঙ্গে বন্ধ করে দেয়।

টানা ১২ ঘণ্টার বেশি সময় ধরে রাস্তায় আটকে থাকায় চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। বিশেষ করে মহিলা ও শিশুরা খাবার, পানীয় জল এবং শৌচাগারের অভাবে চরম সঙ্কটের মুখে পড়েন। মহারাষ্ট্র রাজ্য সড়ক পরিবহণ নিগমের এক বাসের সহকারী জানিয়েছেন, মাঝরাত পর্যন্ত তাঁদের বাস একই জায়গায় দাঁড়িয়ে ছিল। অনেক যাত্রীকেই সারা রাত বাস ও গাড়ির ভিতরে অথবা রাস্তায় রাত কাটাতে হয়েছে।


আটকে পড়া যাত্রীদের মধ্যে অনেকেই সোশ্যাল মিডিয়ায় তাঁদের হয়রানির কথা জানান। অনেকে এই এক্সপ্রেসওয়েকে ‘পার্কিং লট’ বলে কটাক্ষও করেন। অন্যদের এই রাস্তা এড়িয়ে চলার পরামর্শও দেওয়া হয়েছে। এক যাত্রী জানিয়েছেন, আন্ধেরি থেকে পুনে পৌঁছতে তাঁর স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ বেশি সময় লেগেছে। তবে দীর্ঘ সময় পরে পুলিশ প্রশাসনের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে ওই রাস্তায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930