"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

এবার থেকে পুরোপুরি বন্ধ হলো এই মন্দিরের প্রসাদ বিতরণ

Share

নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ গৃহস্থ থেকে শুরু করে রেস্তোরাঁ, ক্যাটারিং ব্যবসা সর্বত্র যুদ্ধের আঁচ পড়েছে। জায়গায় জায়গায় গ্যাসের সঙ্কট চলছে। এমনকি গ্যাসের বুকিং হতেও সমস্যা হচ্ছে বলে অভিযোগ উঠে এসেছে। বাণিজ্যিক গ্যাসের সঙ্কটের জেরে দেশ জুড়ে হাজার হাজার হোটেল বন্ধ হওয়ার আশঙ্কা তৈরী হয়েছে। তবে খাবারের পাশাপাশি মন্দিরের প্রসাদেও যুদ্ধের প্রভাব পড়েছে। এবার থেকে পূর্ব মেদিনীপুরের তমলুক বর্গভীমা মন্দিরে আর প্রসাদ পাওয়া যাবে না।

তমলুক বর্গভীমা মন্দির সতীর একান্ন পীঠের মধ্যে একটি পিঠ। এখানে প্রতিনিয়ত মায়ের ভোগ হয়। আর পুণ্যার্থীদের জন্যও ভোগের ব্যবস্থা থাকে। কিন্তু যুদ্ধ পরিস্থিতিতে গ্যাসের সঙ্কটের ফলে মন্দির কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছেন, “আগামী ২১ শে মার্চের পর থেকে সাধারণ ভক্তদের জন্য আর মায়ের ভোগ পাওয়া যাবে না। এবং যারা বুকিং করেছেন তাদেরও ফোন করে জানিয়ে দেওয়া হচ্ছে যে গ্যাস সঙ্কটের কারণে অনির্দিষ্টকালের জন্য মায়ের ভোগ বন্ধ করা হয়েছে। যদি গ্যাস পাওয়া যায় তারপর পুনরায় আবার ভক্তদের জন্য প্রসাদ ব্যবস্থা করা হবে।”

অন্যদিকে, এক জন পুণ্যার্থী বলেন, “আমরা অনেক আশা নিয়ে অনেক দূর দুরান্ত থেকে মায়ের ভোগ পাওয়ার আশায় আসি। যদি না ভোগ পাই নিরাশ হয়ে বাড়ি যাব। তাই দ্রুত রান্নার গ্যাস সমাধান করে আমাদের ভোগের ব্যবস্থা করুক।” উল্লেখ্য, গত ৩ রা মার্চ থেকে বাগবাজারের মায়ের বাড়িতেও প্রসাদ বিতরণ বন্ধ রয়েছে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930