"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

বিধায়কের বাড়ির পাশ থেকে উদ্ধার তাজা বোমা

Share

নিজস্ব সংবাদদাতাঃ অনুপ চট্টোপাধ্যায়ঃ ভাঙড় তথা আইএসএফএর বিধায়ক নওশাদ সিদ্দিকীর ভাড়াবাড়ির ১০০ মিটার দূরত্বের মধ্যে তাজা বোমা উদ্ধারের ঘটনায় মাঝেরআইট এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

এই ঘটনায় আইএসএফ শিবিরের অভিযোগ তৃণমূলের দিকে। পাল্টা তৃণমূল আইএসএফের বিরুদ্ধে বড়ো কোনো হামলার উদ্দেশ্যে বোমা মজুত করে রাখা ছিল অভিযোগ তোলে।


সূত্রের খবর অনুযায়ী জানা গেছে, বেশ কয়েকদিন ধরে নওশাদ সিদ্দিকি ভাঙড়ের মাঝেরআইটে থাকছিলেন। অভিযোগ ওঠে যে মাঝরাতে কে বা কারা তার ভাড়া করা বাড়ির পাশেই বোমা মজুত করে চলে যান। আজ সকালে স্থানীয় বাসিন্দারা বোমা পড়ে থাকতে দেখে কাশীপুর থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে বোমাগুলি উদ্ধার করে তা নিয়ে তদন্ত শুরু করেছে।


নওশাদ সিদ্দিকীর অভিযোগ, “ভোটের পর শাসকদলের থেকে একাধিক বার হুমকি পেয়েছি। আমি এই এলাকায় থেকে সাধারণ মানুষের পরিষেবা দেওয়ার জন্য ঘর ভাড়া করেছি। সাধারণ মানুষের সাথে জনসংযোগ করছি। তা সহ্য করতে না পেরেই কিছু দুষ্কৃতী এসব কাজ করছে। আমি রীতিমতো আতঙ্কে আছি। পুলিশকে নিরপেক্ষ তদন্ত করার জন্য অনুরোধ করবো”।


নওশাদ সিদ্দিকীর অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতা আরাবুল ইসলাম জানিয়েছেন, “বিধায়ক পরিকল্পনা মাফিক এসব করছে। এলাকা উত্তপ্ত করার জন্য করছে”।

DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31