"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

রাতের আঁধারে জলাশয়ে গাড়ি উল্টে মৃত্যু হলো ৪ জনের

Share

নিজস্ব সংবাদদাতাঃ কোচবিহারঃ গতকাল কোচবিহারের চিলকিরহাট সংলগ্ন এলাকায় জলাশয়ে গাড়ি পড়ে ৪ জনের মৃত্যু হয়েছে। বরাতজোরে একমাত্র মহিলা যাত্রী প্রাণে রক্ষা পেলেন। মৃতরা হলো দেওয়ানহাট মোয়ামারি এলাকার বাসিন্দা ২৪ বছর বয়সী পার্থ দাস, ২৫ বছর বয়সী অমিত দাস, ২৫ বছর বয়সী সঞ্জয় দাস ও ২৮ বছর বয়সী ধনঞ্জয় বর্মন। আর প্রত্যেকেই সম্পর্কে কাকাতুতো ভাই।

স্থানীয় সূত্রে খবর, দেওয়ানহাট থেকে গাড়ি ভাড়া নিয়ে কয়েকজন নিমন্ত্রণে যাচ্ছিলেন। রাস্তায় কোতোয়ালি থানার চিলকিরহাট ও চান্দামারির মাঝখানে ওই দুর্ঘটনা ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি পাশের জলাশয়ে পড়ে যায় । মৃতদের মধ্যে ধনঞ্জয় বর্মন গাড়ির চালক ছিলেন। তাঁর বাড়ি দেওয়ানহাট এলাকায়। ওই চারচাকা গাড়িতে চালক-সহ মোট পাঁচজন ছিলেন, যাঁর মধ্যে চারজন পুরুষ এবং একজন মহিলা ছিলেন। তাঁর পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।

তবে বরাত জোরে বেঁচে গিয়েছেন ওই গাড়িতে থাকা মহিলা । তাঁকে উদ্ধার করা হয়েছে । কোচবিহারের পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য বলেন, চারটি দেহ উদ্ধার করেছে পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে৷ স্থানীয় এক বাসিন্দা বলেন, “কীভাবে দুর্ঘটনা ঘটল, সেটা কেউ সেভাবে দেখেননি। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, অত্যন্ত গতির কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন চালক। গাড়ি একেবারে সরাসরি জলের মধ্যে গিয়ে পড়ে। গাড়ির দরজা ভিতর থেকে লক ছিল। আর কেউ বের হতে পারেননি।”


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031