"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু হলো রাজ্যে

Share

মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ বেশ কিছুদিন আগেই স্বাস্থ্য দপ্তর পশ্চিমবঙ্গে নিপা ভাইরাসের হদিশ পায়। দুই স্বাস্থ্যকর্মীর আক্রান্ত হওয়ার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায়। ওই দুই স্বাস্থ্যকর্মীর বারাসাতের একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসা চলছিল। আর এবার নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে তাদের মধ্যে এক জনের মৃত্যুর ঘটনা প্রকাশ্যে এলো।

গত ৪ ঠা জানুয়ারী থেকে ওই দু’জন নার্স হাসপাতালে ভর্তি ছিলেন। ৩৯ দিন হাসপাতালে ভর্তি থাকার পর এদিন এক জনের মৃত্যু হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, কাটোয়ার বাসিন্দা ওই নার্স জ্বর ও ডায়েরিয়ায় আক্রান্ত হয়েছিলেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে ওই বেসরকারী হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। দু’জন নার্সকেই ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছিল। সম্প্রতি এক জন হাসপাতাল থেকে ছাড়া পান। পরে আরো দু’জনকে ভর্তি করা হলেও তাদের শরীরে নিপা ভাইরাসের খোঁজ পাওয়া যায়নি।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের টিম বাড়ি বাড়ি খোঁজ নিয়ে জানতে পারে যে, ওই নার্স খেঁজুরের রস খেয়েই আক্রান্ত হয়েছিলেন। চিকিৎসকরা জানান, “খেঁজুরের রস বা বাদুড় খায়, এমন সব ফল থেকে নিপা ভাইরাস ছড়াতে পারে। কিন্তু প্রাথমিক লক্ষণ দেখে আলাদা করে বোঝার কোনোরকম উপায় থাকে না।” বিশেষজ্ঞদের কথায়, “প্রথমে জ্বর, সর্দি এবং মাথা ধরার মতো উপসর্গ দেখা যায়, এরপর ক্রমশ শরীরের অঙ্গ-প্রত্যঙ্গে প্রভাব ফেলতে শুরু করে।”


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930