"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

বর্ষবরণের রাতে আতশবাজি ফাটালেই দিতে হবে জরিমানা, নয়তো যেতে হতে পারে জেলে

Share

ব্যুরো নিউজঃ বাংলাদেশঃ এবার বর্ষবরণের রাতকেও ভালোভাবে উদযাপন করতে পারবে না বাংলাদেশবাসী। গতকাল বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, বর্ষবরণের রাতেরবেলা কেউ আতশবাজি পোড়়ালে বা পটকা ফাটালে তাকে মোটা টাকা জরিমানা দিতে হতে পারে। এমনকি কয়েক মাসের জন্য ওই ব্যক্তির জেলও হতে পারে। আর কেউ নিয়মভঙ্গ করছেন কিনা, তা নজরে রাখতে ভ্রাম্যমান আদালতকে রাস্তায় নামানো হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) আইন, ২০০৬ অনুযায়ী আতশবাজি পোড়ানো এবং‌ পটকা ফাটানো দণ্ডনীয় অপরাধ। কেউ প্রথম বার আইন লঙ্ঘন করলে তার এক মাসের জেল অথবা পাঁচ হাজার টাকা জরিমানা হতে পারে। অপরাধের গুরুত্ব বিবেচনা করে জেলযাত্রা ও জরিমানা দুই-ই হতে পারে। আর একই অপরাধের পুনরাবৃত্তি হলে ছ’মাসের জেল কিংবা দশ হাজার টাকা জরিমানা নেওয়া হতে পারে। আবার দু’টি সাজাই পেতে পারেন।


ইংরেজী নতুন বছরে মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার আতশবাজি এবং শব্দবাজির ব্যবহার বন্ধ করতে ইতিমধ্যেই রাজধানী ঢাকার বিভিন্ন ক্লাব ও একাধিক সংস্থাকে চিঠি দিয়েছে। পাশাপাশি, পরিবেশ রক্ষার সঙ্গে যুক্ত বিভিন্ন সংগঠন বাজি বন্ধ করতে সমাজমাধ্যমেও সরব হয়েছেন। বাংলাদেশের পরিবেশ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে আতশবাজি এবং শব্দবাজির খারাপ দিকগুলির কথা তুলে ধরা হয়েছে।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930