"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

অবশেষে পরিচয় মিলল দিঘায় মৃত্যু হওয়া কলকাতার যুবকের

Share

নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ দু’দিন আগে মাইতিঘাটের কাছ থেকে এক অজ্ঞাতপরিচয় যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছিল দিঘায়। অবশেষে সেই যুবকের নাম-পরিচয় জানতে পারল পুলিশ। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম তমোজিৎ পাকড়াশি বয়স ৩২ বছর। বাড়ি কলকাতার গিরিশ পার্ক।

গত ৫ অগস্ট মাইতিঘাটের কাছে তমোজিতের দেহ সমুদ্র ভাসতে দেখেন নুলিয়ারা। তাঁরাই দেহটি উদ্ধার করে পুলিশে খবর দেন। পুলিশ সূত্রে খবর, যুবকের মাথায় আঘাতের চিহ্ন মিলেছিল। সেই কারণে এই মৃত্যু নিয়ে রহস্য দানা বেঁধেছে। কোনও দুর্ঘটনায় যুবকের মৃত্যু হয়েছে, নাকি তাঁকে খুন করা হয়েছে, তার তদন্ত শুরু হয়েছে বলে খবর পুলিশ সূত্রে। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। যুবকের দেহ উদ্ধার হওয়ার পরেই তাঁর ছবি প্রতিটি থানায় পাঠিয়েছিল দিঘা থানা। পুলিশ সূত্রে খবর, যুবকের পকেট থেকে একটি মোবাইল ফোনও পাওয়া গিয়েছিল। কিন্তু সেটি জলে ভিজে খারাপ হয়ে যায়। তবে সিমকার্ডটি অন্য একটি মোবাইলের লাগানোর পরেই পরিবারের লোকের ফোন আসে। পুলিশ গোটা বিষয়টি জানায় পরিবারকে।

তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে, পরিবারের সদস্যেরা জানিয়েছেন, তমোজিৎ মানসিক ভারসাম্যহীন ছিলেন। মাঝে মধ্যেই এ দিক-সে দিক চলে যেতেন। তবে ফিরেও আসতেন। কিন্তু এ বার আর বাড়ি না ফেরায় পরিবারের লোকেরা নানা জায়গায় খোঁজাখুঁজি করেন। কিন্তু কোথাও তমজিতের হদিশ মেলেনি। পরিবারের লোকেরা জানতেও পারেননি, তিনি কোথায় গিয়েছেন। শনিবার বিকেলে এক বান্ধবীর সঙ্গে ব্রহ্মপুত্রের ধারে ঘুরতে গিয়েছিলেন আইআইটি গুয়াহাটির এক ছাত্রী। তখনই নদের জলে পড়ে যান তাঁর। বান্ধবীকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে হাসপাতালে। দুর্ঘটনা বলেই মনে করছে পুলিশ।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930