"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

শেষমেশ ভাইপোর অনুরোধে ধর্না তুললেন মুখ্যমন্ত্রী

Share

রায়া দাসঃ কলকাতাঃ গত শুক্রবার থেকে এসআইআর-এর প্রতিবাদে ধরনা চালিয়ে যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল। একটানা অবস্থান মঞ্চেই বসে রয়েছেন তিনি। তাঁর সঙ্গে রয়েছেন তৃণমূলের বাকি বিধায়ক সাংসদ নেতা-কর্মী সকলে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও আসছেন ধরনা মঞ্চে। সোমবারই মুখ্যমন্ত্রীকে অভিষেক অনুরোধ করেছিলেন যাতে তিনি নিজের খেয়াল রাখেন। আর মঙ্গলে ‘দিদি’-র স্বাস্থ্যের কথা মাথায় রেখে এই কর্মসূচি সমাপ্ত করার অনুরোধ করেন। তবে মুখ্যমন্ত্রী জানান লড়াই জারি থাকবে। এরপরই রাজ্যপালের সঙ্গে দেখা করতে যাচ্ছেন মমতা।

অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথমে আর্জি জানান, “দিদি আজ আপনার দাবিকে সুপ্রিম কোর্ট মান্যতা দিয়েছে। এটাই আপনার লড়াই এর জয়। আপনার শরীর সুস্থ রাখতে হবে। সবার কাছে পৌঁছতে হবে। দলনেত্রীকে অনুরোধ করব, আমি সবার হয়ে দিদিকে অনুরোধ করব, পাঁচ দিন রাস্তায় বসে রয়েছে। জ্ঞানেশ কুমার ল্যাজ গুটিয়ে পালিয়েছেন। তাই আপনি আজ এই কর্মসূচি সমাপ্ত করুন। ৮০ হাজার বুথে ওদেরকে নিঃস্ব করতে হবে।” মঙ্গলবার সুপ্রিম কোর্টে এসআইআর নিয়ে মামলা ছিল। সেই মামলায় দায়ের করা হয়েছিল তৃণমূলের তরফে।

দেশের সর্বোচ্চ আদালত এবার ট্রাইবুনাল গঠনের নির্দেশ দিয়েছে। সেটিকেই কার্যত নৈতিক জয় হিসাবে দেখছে তৃণমূল। মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, সুপ্রিম কোর্টের নির্দেশকে মিসলিড করেছে। বিচারকদের ভুল বোঝানো হচ্ছে। এরপরই তিনি বলেন, “আমরা এতক্ষণ আইনজীবীদের সঙ্গে কথা বলছিলাম। নির্বাচন ঘোষণা হলেও সুপ্রিম কোর্টের হাত কেস থাকবে। এটা স্পেশাল কেস। বাংলার জন্য বিশেষ কেস।” যাঁদের নাম বিচারাধীন রয়েছেন তাঁদের ট্রাইবুনালে আসার জন্য অনুরোধ করেন মমতা। সঙ্গে আশ্বস্ত করেন, ভোট ঘোষণা হলেও তাঁদের শুনানি হবে। চিন্তার কোনও কারণ নেই। তৃণমূল যে তাঁদের পাশে থাকছে সেই বার্তাই দিয়েছেন তিনি।


মমতা বলেন, “নির্বাচন ঘোষণা করলেও ভাববেন না আপনার নাম নেই, যদি আপনার সঙ্গে অবিচার হয় তাহলে তৃণমূলের কাছে আসবেন আমরা স্পেশাল কেস হিসাবে ট্রিট করব। যদিও, ২৫ তারিখ শুনানির ডেট দিয়েছে। তবে ১৫ বা ১৬ তারিখ ভোট ঘোষণা করলেও খেলা সুপ্রিম কোর্টের হাতে রয়ে গেল।” আর দাবী করলেন, “বিজেপিকে সন্তুষ্ট করতে কমিশন বিচারকদের মিসলিড করেছে। সুপ্রিম কোর্ট কমিশনকে ভর্ৎসনা করেছে। আমায় আইনজীবীরা বলেছেন, আপনারা নির্বাচন কমিশন এত কাণ্ড করেছেন, সুতরাং বাংলার কেসটা স্পেশাল কেস হিসাবে দেখব। তাই মনে রাখতে হবে, আমাদের যাতে যাঁর যাঁর নাম বিচারাধীন রয়েছে তাঁদেরটা দেখতে হবে। আর যাঁদের ডিলিট করেছে তাঁরাও ট্রাইবুনালে যেতে পারেন। অন্য দলের কর্মীরাও সাহায্য চাইলে আমরা করে দেব।”


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930