"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

মত্ত হয়ে বিয়েবাড়িতে এসে ভাইদের খুন করলো দাদা

Share

নিজস্ব সংবাদদাতাঃ ছত্রিশগঢ়ঃ ছত্রিশগঢ়ের কবীরধাম এলাকায় বিয়েবাড়ির অনুষ্ঠানে দুই ভাইকে খুন করলেন দাদা। এছাড়া ধারালো অস্ত্র নিয়ে নিজের স্ত্রী ও অন্যান্য আত্মীয়কে আক্রমণ করলেন। অভিযুক্তের নাম তিন্‌হা বেগা। এই ঘটনাকে কেন্দ্র করে বিয়েবাড়িতে ব্যাপক শোরগোল শুরু হয়েছে।

সূত্রের খবর, স্ত্রী গ্রামের একটি বিয়েবাড়িতে দেওর ও শ্বশুরবাড়ির অন্য আত্মীয়দের সঙ্গে গানের তালে তালে নাচছিলেন। তখনই তিন্‌হা মত্ত অবস্থায় সেখানে হাজির হয়ে স্ত্রীকে নাচতে দেখে অশান্তি শুরু করেন। এরপর প্রথমে স্ত্রীর দিকে ধারালো অস্ত্র নিয়ে এগোলে দুই ভাই বাধা দিতে গেলে নিজের দুই ভাইকে খুন করেন।


কারণ তার স্ত্রীর সঙ্গে দুই ভাই নাচছিলেন। তারপর শ্যালক এবং নিজের দাদাকেও ধারালো অস্ত্রের কোপ মারেন। এরপর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়। দু’জনেরই অবস্থাই আশঙ্কাজনক। পুলিশ খবর পেয়ে দুই ভাইয়ের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে তিন্‌হাকে গ্রেফতার করে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করেছেন।


কিন্তু আগে থেকেই তিন্‌হারের ভাইদের সাথে অন্য কোনো বিষয় নিয়ে শত্রুতা ছিল কি না, তা নিয়ে জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930