"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

সাতসকালে ঝাড়গ্রামের একাধিক সারের দোকানে হাজির ইডি কর্তারা

Share

নিজস্ব সংবাদদাতাঃ ঝাড়গ্রামঃ বেশ কিছুদিন ধরেই কৃষকদের তরফে অভিযোগ উঠছিল। নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রি বন্ধ করতে এবার কড়া অবস্থান প্রশাসনের। বুধবার সাতসকালে ঝাড়গ্রাম শহরের একাধিক সারের দোকানে আচমকা হানা দিল জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের একটি প্রতিনিধি দল। সূত্রের খবর, কৃষকদের কাছ থেকে দীর্ঘদিন ধরেই অভিযোগ আসছিল যে বাজারে কৃত্রিম সংকট তৈরি করে নির্ধারিত দামের থেকে অনেক বেশি দামে সার বিক্রি করা হচ্ছে। এই অভিযোগের সতত্যা যাচাই করতেই সকাল সকাল অভিযানে নামেন তদন্তকারীরা।

ইডি আধিকারিকরা ঝাড়গ্রামের বেশ কয়েকটি সারের দোকানে গিয়ে সারের বর্তমান মজুত ভাণ্ডার ও ক্রয়-বিক্রয়ের খাতা খতিয়ে দেখেন। অভিযান চলাকালীন আধিকারিকরা সরাসরি কৃষকদের সাথেও কথা বলেন এবং তাঁরা নির্ধারিত দামেই সার কিনতে পারছেন কি না, সে বিষয়ে খোঁজখবর নেন। বেশ কিছু দোকানে সারের দরদাম এবং সরকারের নির্দিষ্ট করে দেওয়া রেট চার্ট মিলিয়ে দেখা হয়।

অন্য আরেক জন আধিকারিক জানান, কোনও অবস্থাতেই নির্ধারিত মূল্যের বেশি দামে সার বিক্রি বরদাস্ত করা হবে না। যদি কোনো ব্যবসায়ী কালোবাজারি বা অতিরিক্ত দাম নেওয়ার সাথে যুক্ত থাকেন, তবে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।” আচমকা এই তল্লাশি অভিযানের জেরে এলাকায় অসাধু সার ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশাসন জানিয়েছে, কৃষকদের স্বার্থরক্ষায় জেলাজুড়ে এই ধরনের সারপ্রাইজ ভিজিট ও তদারকি আগামীদিনেও জারি থাকবে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031