"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

৭.৪ তীব্রতায় কেঁপে উঠলো ইন্দোনেশিয়া

Share

ব্যুরো নিউজঃ ইন্দোনেশিয়াঃ ফের ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপের উপকূলবর্তী এলাকা ভূমিকম্পে কেঁপে উঠল। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ৭.৪ ছিল। প্রচণ্ড মাত্রায় এই ভূকম্পনের পর সুনামির সতর্কতা জারি করা হয়েছে।

আমেরিকার ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ফ্লোরেস দ্বীপের থেকে ১৮ কিলোমিটার দূরে সমুদ্রের অভ্যন্তরে ছিল। এরফলে যেকোনো সময় সুনামি আছড়ে পড়তে পারে বলে সতর্ক জারি করা হয়েছে। তবে এই ভূমিকম্পে কোনোরকম ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি।


চলতি বছর মে মাসেও উত্তর-পশ্চিম ইন্দোনেশিয়ার উপকূলবর্তী এলাকা ৬.৬ তীব্রতায় কেঁপে উঠেছিল। আর এর আগে ২০০৪ সালে সুমাত্রায় তীব্র ভূমিকম্পের ফলে সুনামি আছড়ে প্রায় আড়াই লক্ষ মানুষ প্রাণ হারান।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728