"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

সিনেমা চলাকালীন আগুন লেগে বিপত্তি ঘটলো রানাঘাট টকিজে

Share

নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ সিনেমা চলাকালীন নদীয়ার রানাঘাট টকিজ সিনেমা হলে আগুন লেগে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে অল্পের জন্য বড়োসড়ো দুর্ঘটনার হাত থেকে বাঁচা সম্ভব হলো। জানা যায়, রানাঘাট রেল স্টেশনের পাশেই রানাঘাট টকিজ। এদিন হলে ইভিনিং শো চলাকালীন আচমকা একটি এসি মেশিনে আগুন লাগতেই দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। আর চারিদিক ধোঁয়ায় ঢেকে যায়। সেই ধোঁয়া দেখতেই হলে আসা লোকজন চিৎকার-চেঁচামেচি শুরু করে বেরিয়ে আসেন।

এই ঘটনার কিছু সময়ের মধ্যেই সিনেমা বন্ধ করে দেওয়া হয়। আর শীঘ্র দমকল বিভাগে খবর দেওয়া হয়। দমকল বাহিনীও খবর পেয়ে একটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে এসে হলের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয়। এরপর ধীরে ধীরে আগুন নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে রানাঘাট পৌরসভার চেয়ারম্যান কোসলদেব বন্দ্যোপাধ্যায় খবর পেয়ে ঘটনাস্থলে আসেন। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31